টেকনিশিয়ান স্টুডিয়োয় তুমুল অশান্তি! ছোঁড়া হল ডিম

Spread the love

গতকাল অর্থাৎ বুধবার পাপিয়া অধিকারী জানিয়ে দিয়েছিলেন, টলিপাড়ার অন্দরে আর চলবে না দাদাগিরি। পুরনো ফেডারেশনের আওতায় ছিল ২৬টি গিল্ড, যেটা ভেঙে দিয়ে টলিউডে গতকাল আত্মপ্রকাশ করে নতুন কনফেডারেশন- ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড সিনে ক্রাফটস কনফেডারেশন’ বা ‘EIMPCC’।

কিন্তু একদিন পার হতে না হতেই ফের ফেডারেশনের বৈঠকে হল তুমুল অশান্তি। এই দিন টেকনিশিয়ান স্টুডিওর বাইরে ছোড়া হল ডিম, হল ইট বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে সেখানে তড়িঘড়ি পৌঁছে যায় রিজেন্ট পার্ক থানার পুলিশ।

কী নিয়ে হল সমস্যা?

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এতদিন ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক ছিলেন মহম্মদ হাসান এবং সহ-সম্পাদক ছিলেন বাবাই। গতকাল এই দুজনকেই পদ ছাড়ার কথা বলা হয়। এরপর বৃহস্পতিবার টেকনিশিয়ান স্টুডিওয় টেকনিশিয়ানরা একটি বৈঠক ডাকেন, যেখানে উপস্থিত হন বহু টেকনিশিয়ান।

একসঙ্গে এত টেকনিশিয়ানদের নিয়ে স্টুডিওয়ে বৈঠক করা সম্ভব নয় বলে পাশের মাঠে বৈঠক শুরু হয়। কিন্তু টেকনিশিয়ানদের মধ্যে দুটি দল আলাদা হয়ে যান। কিছু মানুষ ছিলেন যারা হাসান এবং বাবাইয়ের সমর্থক ছিলেন আর কিছু মানুষ ছিলেন যারা চান না টলি পাড়ায় আর কোনও রাজনীতি হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *