প্রতিবছরের মতো এই বছরেও বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখতে পাওয়া যাচ্ছে সর্বত্র। একাধিক সেলিব্রিটিকেও ডেঙ্গুতে আক্রান্ত হতে শোনা যায়। তাদের মধ্যেই একজন হলেন কঙ্কনা সেন শর্মা। কিছুদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এখন কেমন আছেন অভিনেত্রী?
কঙ্কনা তাঁর ইনস্ট্রাগ্রামে নিজের স্বাস্থ্যের আপডেট জানাতে গিয়ে লেখেন, বন্ধুরা, ডেঙ্গু থেকে সাবধান। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, এখন ভালো আছি। ছবিতে কঙ্কনাকে হাসপাতালের বেডে বসে স্যালুট করতে দেখতে পাওয়া যায়।
কঙ্কনার ব্যক্তিগত জীবন
কঙ্গনা বৃহস্পতিবার আমলের ৪০ তম জন্মদিনে একটি মজার ভিডিও পোস্ট করেছেন। রিলটিতে কঙ্কনা ও অমলকে মজার কথোপকথনে মগ্ন থাকতে দেখা যায়, আর নেপথ্যে বাজতে থাকে ইমেল অ্যাঞ্জেলের জনপ্রিয় গান ‘ব্যাড টাইমস’। ভিডিওটির সঙ্গে লেখা, ‘যখন ওর জন্মদিন আর ও কিছুই করতে চায় না!’ কঙ্কনা পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন এপি!’
কঙ্গনা সেন শর্মা এবং অমল পলাশরের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে এই নিয়ে জল্পনা-কল্পনা চলে নেটপাড়ায়। যদিও তারকা জুটি নিজেদের এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কিন্তু তাঁদের একসঙ্গে সব জায়গায় দেখতে পাওয়া যায়, যার ফলে অনেকেই মনে করেন খুব তাড়াতাড়ি হয়তো তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনবেন।
