তৃণমূল টুকরো হতেই অভিষেককে খোঁচা তাপসের

Spread the love

Tapas Roy on TMC mutiny: তৃণমূল কংগ্রেসে ভাঙনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন তাপস রায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেও রাজ্যের পূর্ণমন্ত্রী তথা মানিকতলার বিজেপি বিধায়ক সবথেকে বেশি আক্রমণ শানান অভিষেককেই। তিনি বলেন, ‘মমতাকেই মানুষ মেনে নিতে পারছেন না। মানুষ পরিত্যাগ করেছেন। বিধায়ক, সাংসদরা মমতাকেই মেনে নিতে পারছেন না। সেখানে অভিষেককে কী করে মেনে নেবেন? কী করে মেনে নেবেন ওই ডেঁপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টে। সুতরাং যাঁর আত্মসম্মান বা মর্যাদাবোধ রয়েছে, তাঁর পক্ষে (অভিষেককে) মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মিটিংয়ে বলছেন যে অভিষেক এলে উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও। জানি না এটা……। যদি কারও আত্মমর্যাদা বোধ থাকে, তাহলে তিনি তৃণমূল কংগ্রেস করবেন না।’

বিধানসভা তো ফাটল ধরেছে আগেই

আর তিনি সেই মন্তব্য করেছেন তৃণমূলের পরিষদীয় ও সংসদীয় দলে ভাঙনের পরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বের বিদ্রোহের পরে এমনিতেই বিধানসভায় মমতার হাত থেকে বেরিয়ে গিয়েছে তৃণমূূলের রাশ। ৮০ জন বিধায়কের মধ্যে কমপক্ষে ৫৮ জনই নাম লিখিয়েছেন ঋতব্রতের দলে।

মমতার ববিও যাচ্ছেন ঋতব্রত শিবিরে?

এমনকী আজ ঋতব্রতের সঙ্গে বিধানসভায় দেখা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম (ববি হাকিম)। যিনি মমতা অত্যন্ত ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন। এমনকী বিধানসভা নির্বাচনের সময় নিজের কেন্দ্র ছেড়ে ভবানীপুরে মমতার হয়ে প্রচার চালিয়েছিলেন। সেই ফিরহাদও এবার ঋতব্রত শিবিরে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে।

NDA-কে সমর্থন করতে ২০ তৃণমূল সাংসদের চিঠি, দাবি কাকলির

আর সেই ধাক্কা কাটতে না কাটতেই লোকসভার ২০ জন সাংসদ বিদ্রোহী হয়ে উঠেছেন মমতা-অভিষেকের বিরুদ্ধে। তাঁরা সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এনডিএয়ের সঙ্গে যুক্ত হতে চান। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (তিনিই চিঠি দিয়েছেন স্পিকারকে) বলেছেন যে ‘আমি-সহ প্রায় ২০ জন তৃণমূল কংগ্রেস সাংসদ সিদ্ধান্ত নিয়েছেন যে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেবেন এবং আনুষ্ঠানিকভাবে এনডিএকে সমর্থন করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *