দাদাগিরির মঞ্চে উপস্থিত মৃগয়া টিম! ভালোবাসার কথা উঠতেই লজ্জায় লাল মিঠুন-মমতা

Spread the love

গত কয়েকটি এপিসোডই একেবারে তাক লাগিয়ে দিয়েছেন দেব। দেবের সঞ্চালনা ইতিমধ্যেই বেশ পছন্দ হয়েছে দর্শকদের। প্রথমে মানিয়ে নিতে কিছুটা অসুবিধা হলেও এখন স্বীকার করতে অসুবিধা নেই, নতুন দাদার হাত ধরে বেশ এগিয়ে চলেছে নতুন দাদাগিরি।

৫০ বছর আগে মুক্তি পেয়েছিল কালজয়ী ছবি ‘মৃগয়া’। এই সিনেমার ৫০ বছর পূর্তি উপলক্ষে মৃগয়া টিম হাজির হন দাদাগিরির মঞ্চে। উপস্থিত হন মমতা শঙ্কর, মিঠুন চক্রবর্তী। ছিলেন বিশ্বনাথ, বিশ্বজিৎ চক্রবর্তীও। একসঙ্গে সকলে মিলে কেক কাটার মাধ্যমে উদযাপিত হল মৃগয়া ছবির ৫০ বছর।

তবে যে মঞ্চে মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর থাকবেন, সেখানে ভালোবাসা বন্ধুত্বের কথা উঠবে না তা কখনও হয় না। খুব স্বাভাবিকভাবেই তাই এআই মশাইয়ের মুখে উঠে এল মিঠুন মমতার ভালোবাসার কথা। পুরনো সম্পর্কের কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান দুজনেই। তবে এ কথা অস্বীকার করার জায়গা নেই যে এক সময় মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর একে অপরের ভালোবাসায় পাগল ছিলেন, যদিও সেই সম্পর্ক পরিণতি পাইনি তবে তাঁরা দুজনে থেকে গিয়েছেন একে অপরের বন্ধু।

মিঠুন মমতার ভালোবাসা প্রসঙ্গে

মিঠুনের সঙ্গে ভালোবাসার কথা বারবার বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকার করেন মমতা শঙ্কর। তিনি জানান, বর্তমান স্বামীর সঙ্গে তখন বিয়ের কথা চলছিল তার মধ্যেই মৃগয়ার শুটিং হয়। সবকিছুই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে মিঠুন চক্রবর্তীর প্রেমে পড়ে যান মমতা শঙ্কর।সম্পর্ক অনেকটাই এগিয়ে ছিল কিন্তু পরবর্তীকালে মিঠুন বিয়ের জন্য অনেকটাই সময় চেয়ে নেন, পিছিয়ে যান সম্পর্ক থেকে। সেই সময় মমতা শঙ্কর আবার বর্তমান স্বামীর কাছে ফিরে আসেন এবং মিঠুন চক্রবর্তীকে জানিয়েই চন্দ্রোদয় ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।প্রসঙ্গত, ১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবিতে একসঙ্গে অভিনয় করার পর আবার ‘প্রজাপতি’ ছবিতে জুটি বেঁধেছিলেন এই তারকা যুগল। প্রায় ৪৬ বছর পর আবার পর্দায় মিঠুন-মমতার জুটি দেখে নস্টালজিয়ায় ভেসেছিলেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *