দীপান্বিতা-অর্কপ্রভ-র মেগার শেষ সম্প্রচার কবে?

Spread the love

চলতি মাস থেকেই শুরু হচ্ছে বাংলা বিগ বস। প্রতিদিন রাত ৯.৩০-এ সম্প্রচার হবে এটি। ১ ঘণ্টা দেখানো হবে হিন্দির ফরম্যাট অনুসরণ করেই। যদিও বিগ বসের প্রমিয়ার শো রাখা হয়েছে ৩০ অগস্ট, রবিবার। এদিন শুরু হবে রাত ৮টা থেকে। আপাতত নেটপাড়ায় জোর চর্চা কারা কারা বাংলা বিগ বসের ঘরের অতিথি হতে চলেছে।

তবে এরই মাঝে স্টার জলসার স্লট একেবারে ঘেঁটে ঘ। এতদিন প্রতিজ্ঞা ধারাবাহিকটি সোম থেকে রবিবার রাত সাড়ে ৯ টা থেকে দেখা যেত। তবে ৩০ আগস্ট থেকে সেই সময় আর দেখা যাবে না এই মেগা সিরিয়াল। রণজয় বিষ্ণু এবং অভিকা মালাকার অভিনীত এই ধারাবাহিকটি এবার থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় দেখা যাবে।

১০.৩০টায় দেখা যেত দীপান্বিতা রক্ষিত এবং সায়ন বসু অভিনীত শুধু তোমারই জন্য। ৩১ আগস্ট থেকে এটি বিকেল সাড়ে পাঁচটায় দেখা যাবে। আর রাত ১০টার বদলে আধ ঘণ্টা পিছিয়ে সাড়ে দশটায় দেখা যাবে মানালি-সব্যসাচীর সংসার সংকীর্তণ।

এবার ঘূর্ণি-র স্লট বদল হলেও, সেটি কোন সময়ে যাবে তা ঘোষণা করা না হলে, অনেকেরই মনে ধারণা জন্মেছিল বুঝি বা সেটি শেষ হবে। তবে তা হচ্ছে না। বদলে শেষ করা হচ্ছে কম্পাসকে। গত বছর ২৫ অক্টোবর শুরু হয়েছিল পর্ণা চক্রবর্তী ও অর্কপ্রভ রায়ের এই মেগা। ৩০ পর্ব অতিক্রম করার পর, ২৯ অগস্টই হবে এর শেষ সম্প্রচার। ইতিমধ্যে তারকাদেরও জানিয়ে দেওয়া হয়েছে। শেষ দিনের শ্যুটও হয়ে যাবে আগামী সপ্তাহেই। যদিও দীপান্বিতা-অর্কপ্রভ-র দর্শকরা বেশ ক্ষুব্ধ। কারণ গল্প এখনো অনেকটাই বাকি। অর্থাৎ শেষ করা হলেও, সেটা জগাখিচুড়ি করেই করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *