দ্বিতীয় বিয়ের আগে আইবুড়োভাত খেলেন মধুমিতা

Spread the love

শুক্রবার অর্থাৎ আজ ২৩ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এটা নায়িকার দ্বিতীয় বিয়ে। এবার বিয়ের আগে আইবুড়োভাত খেলেন নায়িকা। আইবুড়োভাত হল দেবমাল্যও। প্রকাশ্যে এল ছবি।

শুক্রবার মধ্যরাতে দেবমাল্য বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন তাঁর ইনস্টাগ্রামে। সেখানে সুতোর কাজ করা পাঞ্জাবি ও সাদা ধুতিতে দেখা মেলে তাঁর। মাথায় টোপরও পরেছিলেন। সঙ্গে চোখে ছিল রোদচশমা, হাতে ছিল ঘড়ি। একটি ছবিতে তাঁকে বিয়ের রীতিপালন করতেও দেখা যায়। ছবিগুলি পোস্ট করে দেবমাল্য ক্যাপশনে লেখেন, ‘রেডি, সেট, গো।’ তাঁর এই পোস্টের কমেন্টে মধুমিতা লেখেন, ‘আচ্ছা, দেখা হবে।’অন্যদিকে, টলিউড অনলাইন মধুমিতার আইবুড়োভাত খাওয়ার ছবি শেয়ার করে। সেখানে বেজ রঙের ব্লাউজ ও শাড়িতে দেখা যায়। হাতে সোনালি রঙের চুড়ি পরেছিলেন। সব মিলিয়ে আইবুড়োভাতের লুকে বেশ মিষ্টি দেখাচ্ছিল পর্দার ‘ঝিল’কে।

কিছুদিন আগেই নায়িকা ধুমধাম করে প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন। আংটি বদলের বিশেষ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই ভাগ করে নিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘শুধুই আমার’।

প্রসঙ্গত, দেবমাল্য পেশায় ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে চাকরি করেন। মধুমিতার মতো তিনিও ঘুরতে বেজায় ভালোবাসেন। ২৩ জানুয়ারি বিয়ের আসর বসবে বারুইপুর রাজবাড়িতে। তারপর ২৫ জানুয়ারি হবে রিসেপশন। শোভাবাজার রাজবাড়িতে বসবে প্রীতিভোজের আসর। বিয়ের দিন সাবেকি সাজে দেখা মিলবে বর-কনের।

তবে এর আগেও বিয়ের পিঁড়িতে বসেছিলেন নায়িকা। মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেন তিনি। যদিও সেই বিয়ে খুব একটা সুখের হয়নি। ২০১১ সালে মহুয়া বাংলা নামে একটি চ্যানেলে ‘সবিনয় নিবেদন’ নামে একটি ধারাবাহিকে প্রথম কাজ করেছিলেন মধুমিতার। সেই কাজের সূত্রেই সৌরভের সঙ্গে আলাপ হয়েছিল নায়িকার। ওই মেগায় তাঁর বিপরীতে সৌরভ কাজ করেছিলেন। তারপর সেখান থেকেই তাঁদের সম্পর্ক গড়ায় প্রেমে। তারপর করেন বিয়ে। বর্তমানে নায়িকাকে ‘ভোলে বাবা পার করেগা’-তে দেখা যাচ্ছে। উল্লেখ্য, সৌরভকে বিয়েটা অল্প বয়সের ‘ভুল’ ছিল বলেও, এক সময় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মধুমিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *