নগ্নতা ও ব্রা-অন্তর্বাস পরে অ্যাকশন করার প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

Spread the love

বোল্ড চরিত্র ও ব্যতিক্রমী অভিনয়ের জন্য সবসময়ই প্রশংসিত অভিনেত্রী রাধিকা আপ্তে। কিন্তু পর্দায় সাহসী হওয়া আর সস্তা সস্তায় নিজেকে অনাবৃত করা—এই দুটোর ফারাক যে আকাশ-পাতাল, সেটাই এবার অকপটে স্পষ্ট করলেন তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের চরম অপ্রীতিকর অভিজ্ঞতা ও কুরুচিকর মানসিকতা নিয়ে মুখ খুললেন রাধিকা।

শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়ে গিয়েছিল, ‘এ তো অনায়াসে জামাকাপড় খুলে ফেলবে!’

‘ইম্প্রোভাইজ করার নামে ১৫ সেকেন্ডের কিসিং সিন!’

ইন্ডাস্ট্রির তথাকথিত পারসেপশন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাধিকা বলেন:

‘শুরুর দিকে নগ্ন দৃশ্যে কাজ করার পর অনেকেই ভাবত, ‘ইয়ে তো কর লেগি না (ও তো করেই দেবে)!’ আমাকে তখন সোজা বলতে হতো, ‘শুনুন, আমি একদম করব না।’ কারণ আমি চরিত্র বুঝি। যখন বলতাম চিত্রনাট্যে এই চুমুর দৃশ্য কেন দরকার? ওরা বলত, ‘আরে একটু করে নাও না, এই ১৫ সেকেন্ডের ইম্প্রোভাইজেশন!’ আমি অবাক হয়ে বলতাম, ‘সরি, এসব কী বলছেন?’

“অ্যাকশন দৃশ্যে শার্টের বোতাম খুলে ব্রা-অন্তর্বাস পরে নামো!”

সবচেয়ে অস্বস্তিকর ও নোংরা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের স্মৃতি তুলে ধরেন অভিনেত্রী। রাধিকার কথায়, ছবির সেটে তাঁকে বলা হয়েছিল শার্টের বোতাম খুলে অ্যাকশন শুট করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *