বিগ বসের দুর্গে এবার আসছেন সৌরভ দাস?

Spread the love

বিগ বসের ঘরে ১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল খেলা। যতদিন যাচ্ছে সেই খেলা আরও নতুন নতুন মোড় নিচ্ছে। কিন্তু সব থেকে বেশি চমক থাকছে বিগ বসের নতুন নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে। প্রথমে রাজবীর, তারপর জীতু। এবার বিগ বসের ঘরে আসতে চলেছে নতুন টুইস্ট।

জানা গিয়েছে, তৃতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে বিগ বসের ঘরে নাকি প্রবেশ করতে চলেছেন সৌরভ দাস। প্রথমদিকে অভিনেতার এই অনুষ্ঠানের আসার কথা শুনতে পাওয়া গেলেও প্রিমিয়ারে সৌরভকে না দেখতে পেয়ে কিছুটা হলেও আশাহত হয়েছিলেন ভক্তরা। কিন্তু এবার যে খবর আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে, সেটা অন্তত এটা ইঙ্গিত করছে যে আগামী দিনে বিগ বসের ঘরে দেখতে পাওয়া যাবে সৌরভকে।

 

যদিও সৌরভ এই বিষয় নিয়ে কোনও কথাই বলেননি। তবে আগের দুই ওয়াইল্ড কার্ড এন্ট্রি প্রতিযোগী যেভাবে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে আশা করা যায় সৌরভ যদি তৃতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এন্ট্রি নেন, তাতে উত্তেজনার পারদ আরো কিছুটা বাড়বে বৈকি। যদিও যতক্ষণ না বিগ বসের ঘরে সৌরভকে দেখা যাচ্ছে, ততক্ষণ হলফ করে কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, প্রথম থেকেই বিভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে বারবার দর্শকদের নজর কেড়েছেন সৌরভ দাস। বাংলার গণ্ডি পেরিয়ে মুম্বাইতে অভিনয় করেছেন তিনি। দ্য বেঙ্গল ফাইলস ছবিতে গোপাল পাঁঠা চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। খুব সম্প্রতি যীশু সেনগুপ্তের সঙ্গে মিলিত একটি প্রযোজনা সংস্থাও করেছেন সৌরভ।

কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে সৌরভের আলুর দোষ! এছাড়াও রাজ চক্রবর্তীর ননফিকশনের শুটিংয়েও ব্যস্ত তিনি। এই সবকিছুর মধ্যেই জানা গেল সৌরভের বিগ বসে যোগ দেওয়ার কথা। তবে এত ব্যস্ততার মধ্যে সৌরভ আদৌ বিগ বস যোগ দেবেন কিনা, সেটা তো একমাত্র সময় বলতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *