নন্দিনীর চলে যাওয়ার বিগ বস বাংলার ঘরে রাজবীরের কান্না! কী বলছেন রাজা?

Spread the love

বিগ বস বাংলা-র রবিবারের এপিসোড দেখে রীতিমতো চোখে জল আসে দর্শকদের। বিশেষ করে নন্দিনী দত্ত যখন বিগ বসের ঘরকে বিদায় জানিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে আসেন, তখন রাজবীরকে কেঁদে ভাসাতে দেখা যায়। বিগ বস বাংলায় পা রাখার পর থেকেই রাজবীর খবরে। কখনো ঝগড়া করছেন, মারামারি করছেন, রেগে গিয়ে খাবার ফেলে দিচ্ছেন, বয়সে বড়দের ‘গোরু-ছাগল’ বলে গালাগালিও করছেন। তবে সেই রাজবীরের ‘নরম মন’ সামনে আসে, তাঁর ভালোবাসার মানুষ নন্দিনী বিগ বস বাংলার ঘরকে বিদায় জানাতেই। যদিও নন্দিনী এখন সিক্রেট রুমে, তবে তা জানেন না রাজবীর।

এদিকে রাজবীরের এই কান্নায় ভেঙে পড়া, জিতে নেয় দর্শকদের মন। রাতেই রাজবীরকে নিয়ে লম্বা পোস্ট করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার রাজবীরকে নিয়ে ভিডিয়ো বানালেন টলিপাড়ার খ্যাতনামা মুখ রাজা গোস্বামী।

রাজা একটি ভিডিয়ো শেয়ার করেন রাজবীরকে নিয়ে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘ভাই তুমি আমাদের মন জিতে নিয়েছ। কালকের এপিসোডটা আমি দেখলাম, ফ্যাসিনেটিং। রাজবীরের কথা বলছি। ট্রু লাভ। ও ট্রফি পাবে, জিতবে কি জিতবে না আমি জানি না, কিন্তু মন জিতে নিয়েছে। তুমি আমাদের সকলের মন জিতে নিয়েছ। মানুষ যখন প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে, কাওকে ভালোবাসে তখন তাঁর এক্সপ্রেশন এরকমই হয়। অত ক্যালকুলেটিভ হতে পারে না। সেটাই কালকের এপিসোডে দেখলাম। দারুণ ইমোশনাল এপিসোড ছিল।’

‘বেশ টুইস্ট নন্দিনীর সিক্রেট রুম যাওয়া। এই টুইস্টটা দারুণ ছিল। রাজবীর বেচারা তো বুঝতে পারছে না, নন্দিনী ঘরের ভিতরেই আছে। লুকিয়ে লুকিয়ে সব দেখবে। সবার শেষে আবার বলব, আই লাভ ইউ ব্রাদার।’, আরও বলেন রাজা।

প্রসঙ্গত, বিগ বস বাংলার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে যারা বিগ বসের ঘর থেকে এর আগে এলিমিনেট হয়েছেন, অর্থাৎ দীপেন্দু, ভরত থেকে শুরু করে শুরু করে সোহিনী পাল, সকলেই মন্তব্য করেছিলেন বিগ বসের খেলার জন্য সম্পর্কের ‘মিথ্যে গল্প’ ফেঁদেছেন। তবে রবিবারের এপিসোডের পর, অনেকেই রাজবীর-নন্দিনীর ভালোবাসাকে ‘ট্রু লাভ’ বলে বর্ণনা করেছেন।

Leave a Reply