দেখতে দেখতে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের প্রথম সন্তান কৃষভির ২ বছর। আর আদরের মেয়েকে জন্মদিনে ভালোবাসায় মুড়ে দিলেন মা-বাবা দুজনেই। যদিও খুদে ইতিমধ্যেই ‘দিদি’ হিসেবে প্রোমোশন পেয়েছে। কারণ কাঞ্চন-শ্রীময়ীর কোলে এসেছে তাঁদের ছেলে কৃষিভ।
মেয়ের সদ্যজাত সময় থেকে শুরু করে একাধিক ছবি ভাগ করে নিলেন শ্রীময়ী। যেখানে মেয়ের মুখেভাত, নেড়ু মাথার ছবি, সবই রয়েছে। সঙ্গে লিখলেন, ‘আমার আদরের রাজকন্যার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! তুমি আমার হৃদয়ের সবচেয়ে বড় হাসির কারণ। তুমি আমার জীবনে আসার পর থেকেই আমার জীবন ভালোবাসা, আনন্দ আর এক নতুন সার্থকতা দিয়ে পূর্ণ করে দিয়েছ। তুমি যতই বড় হও না কেন, তুমি চিরকাল আমার সেই ছোট্ট রাজকন্যা হয়েই থাকবে—আমার হৃদয়ের গর্ব। শুভ জন্মদিন, আমাদের ছোট্ট পরী, আমাদের আদরের মেয়ে!’
আর মেয়ের আদুরে নাম সামনে এনে কাঞ্চন লিখলেন, ‘আমার হেন্টাকুরি, সেন্টাকুরি, নেন্টাকুরি, মাম্মাবুড়ির দেখতে দেখতে ২ হয়ে গেল। ভালো থেকো ভালো মানুষ হও। আমার সিসিটিভি, আমার হেডমিস্ট্রেস, আমার মা, শুভ জন্মদিন।’
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনিভাবে বিয়ে করেন কাঞ্চন ও শ্রীময়ী। এর কিছুদিন আগেই পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিচ্ছেদ হয়েছিল। ২০২৪ সালের ৬ মার্চ তাঁদের সামাজিক বিয়ে হয়। সেই বছরেরই ২ নভেম্বর, বিয়ের মাত্র আট মাসে তাঁদের প্রথম কন্যা সন্তান কৃষভি জন্মগ্রহণ করে। ২০২৬ সালের জুলাই মাসে ছেলে হয় তাঁদের, যার নাম রাখেন তাঁরা কৃষভি।
