নায়িকাদের নিতম্ব, উরুতে ক্য়ামেরা ধরে পাপারাৎজিরা! ‘ঘুরে দাঁড়িয়ে সটান চড় মারো’

Spread the love

পারাত্সিদের অনভিপ্রেত ক্যামেরা কালচার এবং সামাজিক মাধ্যমের ট্রোলিং নিয়ে এবার সোচ্চার হলেন বলিউড সুপারস্টার সলমন খান। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সাম্প্রতিক ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে নারী অভিনেত্রীদের অনুপযুক্ত ও বিকৃত ছবি তোলার মানসিকতা নিয়ে কড়া ভাষায় তোপ দাগেন তিনি। সেই সঙ্গে এই ধরনের ঘটনার শিকার হলে নারীদের তা না মেনে সজোরে প্রতিবাদ করার পরামর্শও দিয়েছেন এই অভিনেতা।

নারী অভিনেত্রীদের অনভিপ্রেত ছবি ও পাপারাত্সিদের ওপর ক্ষোভ:

অনুষ্ঠানে আলোচনা চলাকালীন সলমন বলেন, অনেক সময় অনুষ্ঠান বা ইভেন্টে নারী তারকাদের পিছন থেকে অনভিপ্রেত কোণ থেকে ছবি বা ভিডিও তোলে কিছু পাপারাত্সি, যা অধিকাংশ নারীই পছন্দ করেন না। এই প্রসঙ্গে নিজের পরিবারের উদাহরণ টেনে সলমন ক্ষোভ প্রকাশ করে জানান, সম্প্রতি তাঁর ভাইঝি যখন হেঁটে যাচ্ছিলেন, তখন পিছন থেকে তাঁর অনভিপ্রেত ছবি তোলা হয় এবং ভিডিওর ক্যাপশনে লেখা হয়— ‘চিনুন তো ইনি কে?’

একই সঙ্গে অভিনেত্রী সাই মাঞ্জরেকার ও নেহা ধুপিয়ার মতো তারকাদের এই ধরনের অস্বস্তিকর অভিজ্ঞতার কথা উল্লেখ করে সলমন প্রশ্ন তোলেন, ‘যাঁরা এটা পছন্দ করেন না, তাঁদের সাথে এমন করার অধিকার কে দিয়েছে এদের?’

‘ঘুরে দাঁড়াও, থাপ্পড় মারো’: কড়া বার্তা ভাইজানের

যেসব নারী বা অভিনেত্রী এই ধরনের অনভিপ্রেত আচরণের শিকার হন, তাঁদের চুপ না থেকে কড়া প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন সলমন। তিনি স্পষ্ট বলেন, ‘যেসব মেয়েরা এটি পছন্দ করেন না, তাঁদের উদ্দেশ্যে বলছি— যেখানেই এমন ঘটবে, ঘুরে দাঁড়িয়ে সজোরে একটা থাপ্পড় মারুন। ওদের বলুন নিজেদের মা-বোনদের এভাবে ছবি তুলে দেখাতে! বিকৃত মানসিকতার লোক এরা।’

তিনি আরও যোগ করেন, ‘আমি যাদের চিনি, তাদের ৯০% মেয়ে কিংবা যাঁরা এখন মা হয়েছেন— কেউ আগে এটা পছন্দ করতেন না, এখনও করেন না। আমি দেখতে চাই কারা এই ধরণের ছবি তোলে। একবার জানতে পারলে…’ বলে হুঁশিয়ারিও দেন সলমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *