Houthis warn Pakistan amid Mecca Pact: মক্কা চুক্তি ভুলে কেন সৌদি আরবকে ছেড়ে ‘পালিয়েছিল’ পাকিস্তান? তা ‘আসল কারণ’ ইরান-সমর্থিত গোষ্ঠী হুথি কার্যত ফাঁস করে দিল একটি মহলের তরফে দাবি করা হচ্ছে। সংবাদমাধ্যম সিএনএন নিউজ১৮-র প্রতিবেদন অনুযায়ী, হুথির শীর্ষ আধিকারিক মহম্মদ আল-বুখাইতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইসলামবাদ বা আঙ্কারা যদি সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে পাকিস্তান এবং তুরস্কের বিরুদ্ধে পালটা ভয়ংকর পদক্ষেপ করা হবে।
পাকিস্তানের ছাল ছাড়িয়ে দেওয়ার হুংকার হুথির
ওই প্রতিবেদন অনুযায়ী, ইরান-সমর্থিত গোষ্ঠীর আধিকারিক জানিয়েছেন যে সৌদি-নেতৃত্বাধীন সামরিক অভিযান ও অর্থনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে ইয়েমেন কঠোরভাবে আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। কিন্তু সৌদির সঙ্গে যদি পাকিস্তানি বা তুরস্কের বাহিনী হুথিদের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপের পথে হাঁটে, তাহলে ‘কড়া হাতে’ সেই হামলার জবাব দেওয়া হবে। এমনিতে দু’দেশের বিরুদ্ধে হুথির কোনও শত্রুভাবাপন্ন মনোভাব নেই। কিন্তু সৌদির পাশে দাঁড়াতে এলে পাকিস্তান এবং তুরস্কের ছাল ছাড়িয়ে দেওয়া হবে বলে হুংকার দিয়েছেন হুথির শীর্ষ আধিকারিক।
মক্কা চুক্তি, হুথির আক্রমণ ও দোলাচলে মক্কা চুক্তি
আর তিনি সেই মন্তব্য করেছেন, যখন অভিযোগ উঠেছে যে মক্কা চুক্তির সময় বড়-বড় কথা বলার পরও সৌদি আরবে হুথি গোষ্ঠীর হামলা সত্ত্বেও রিয়াধকে ছেড়ে পালিয়েছে পাকিস্তান। মক্কা চুক্তির সময় দাবি করা হয়েছিল যে সৌদি, তুরস্ক বা পাকিস্তানের মধ্যে কোনও একটি দেশের বিরুদ্ধে হামলা হলে সেটিকে তিনটি দেশের উপরই আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।
পাকিস্তানি সেনার সাফাই মক্কা চুক্তি নিয়ে
কিন্তু সৌদিতে হুথি গোষ্ঠীর হামলার পরে সেই ‘বেলুন’ পাকিস্তান ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মক্কা চুক্তি নিয়ে একেবারে সুর নরম করে আল আরাবিয়ার সাক্ষাৎকারে পাকিস্তানি সেনার মুখপাত্র তথা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেছেন, ‘এটা আত্মরক্ষামূলক। এখানে আগ্রাসী কোনও বিষয় নেই। আঞ্চলিক কোনও আকাঙ্খা নেই। এটা সংঘবদ্ধ প্রতিরোধ।’

মক্কা চুক্তির বাস্তবায়ন করা হবে, শুধু মুখেই দাবি ইসলামাবাদের
মুখে অবশ্য ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে যে মক্কা চুক্তির বাস্তবায়ন করা হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছেন, ‘মক্কা চুক্তি আমাদের ক্ষেত্রেও প্রয়োজ্য এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব।’