‘আমি তো রেগে গেলে ট্রোলারদের জামা খুলে…’

Spread the love

বিগ বস বাংলার পাশাপাশি শুরু হয়ে গিয়েছে বিগ বস হিন্দি। এই বছর হিন্দি বিগ বসের ২০ তম সিজন সম্প্রচারিত হচ্ছে। প্রতিবছরের মতো এই বছরেও হিন্দি বিগ বস সঞ্চালনা করছেন সলমন খান। তবে গতকাল ভাইজান যা করলেন তা নিয়ে সোশ্যাল মিডিয়া হয়েছে উত্তাল।

বেশ কিছুদিন ধরে ক্যাটরিনা কাইফের শরীর নিয়ে ট্রোলারদের বিভিন্ন কটাক্ষ করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। বলিউডের বিভিন্ন ব্যক্তিত্ব এই বিষয় নিয়ে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। তবে প্রাক্তন বান্ধবী ক্যাটরিনাকে এইভাবে অপমানিত হতে দেখে সলমন যা করলেন তা দৃষ্টি আকর্ষণ করেছে সকলের।

গতকাল নেটপাড়ার ট্রোলিং সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মেজাজ হারিয়ে ক্ষোভের চোটে নিজের টুপি, জ্যাকেট এবং টি-শার্ট খুলে ট্রোলারদের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সলমন। সলমন বলেন, ‘তোমরা কীসের জন্য ট্রোল করতে চাও? কেনই বা করো? এই মনস্তত্ত্বটা কী? আমার সঙ্গেও এমনটা ঘটেছে। বলা হয়— ‘ভাই মোটা হয়ে গিয়েছে’। নাও এবার ট্রোল করো!’

ভাইজানের এই রাগের বহিঃপ্রকাশ দেখে এবার নিজের মন্তব্য রেখেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া যারা নেতিবাচক মন্তব্য লেখেন তাদের কিভাবে শায়েস্তা করতে হয় তা হয়তো ঋত্বিকের থেকে ভালো কেউ জানে না। নেতিবাচকতার বিরুদ্ধে বরাবর সরব হতে দেখা গিয়েছে অভিনেতাকে। এমনকি তাঁর মন্তব্য এতটাই রসবোধে ভরা থাকে যে, সেটা নিয়েও লেখালেখি হয় প্রচুর।

তাই এবার ট্রোলারদের কটাক্ষের জবাবে ভাইজান যেভাবে নিজের জামা, কাপড়, টুপি ছুঁড়ে ফেললেন, তাতে ঋত্বিক জানান, তিনি হলে এমন একেবারেই করতেন না। যাদের উপর রাগ হয় তিনি তাদের উপর রাগ করে নিজের জামা কাপড় খোলেন না বরং অন্যদিকের ব্যক্তির জামা এবং লজ্জা বস্ত্র খুলে কমেন্ট সেকশনেই জমা রেখে দেন।

আবারও ঋত্বিকের এমন একটি দুর্দান্ত পোস্ট দেখে অভিনেতার বুদ্ধির তারিফ করেছেন সকলে। রাগ করে নিজেকে কষ্ট দেওয়া নয় বরং অপরদিকে লোকের মুখে যোগ্য জবাব ছুঁড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *