পাহাড়ে ক্যাফে খুলতে চলেছেন বিক্রান্ত

Spread the love

পাহাড়ের কোলে একটি ছোট্ট ক্যাফে, যেখানে প্রাক্তন এবং বর্তমানের মেলবন্ধন হয়েছিল। মুসাফির ক্যাফে, যারা দেখেছেন তারা একদিকে যেমন আবেগতাড়িত হয়ে পড়েছেন তেমন অন্যদিকে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দ্বিতীয় পর্বের জন্য। আগামী দিনের চন্দরের জীবনে আর কি কি ঘটতে চলেছে, সেটা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

তবে পর্দায় যে চন্দরের জীবন পাল্টে দেয় একটি ক্যাফে, সেই বিক্রান্ত মাসে এবার নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সেই ক্যাফের হাত ধরেই। খুব শীঘ্রই দুটি ক্যাফে খোলার পরিকল্পনা করেছেন অভিনেতা। একটি হিমাচল প্রদেশে এবং অন্যটি উত্তরাখন্ডে। ইতিমধ্যেই দুটি ক্যাফেরই নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে।

 

জানা গিয়েছে, বিক্রান্তের প্রযোজনা সংস্থা হোমমেড স্টোরিজ এই ক্যাফে দুটি তৈরি করার উদ্যোগ নিয়েছে। সিরিজের পর্দায় মানুষ যেমন মুসাফির ক্যাফেকে দেখেছিল, কিছুটা তেমন বাস্তবে নিয়ে আসার চেষ্টা করবেন অভিনেতা। তবে শুধুমাত্র ক্যাফে নয়, এর সঙ্গে থাকবে ২০টি ঘর, যেখানে তারকারা এসে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন।

তবে বিক্রান্তের এই ক্যাফে খোলার পরিকল্পনা নতুন নয়। এর আগেও বহুবার তিনি জানিয়েছেন পাহাড়ের কোলে একটি ক্যাফে খোলার ইচ্ছে রয়েছে তাঁর। তবে সেই ইচ্ছে অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে মুসাফির ক্যাফে সফল হওয়ার পর।

হিমাচলের সঙ্গেও বিক্রান্তের পরিচয় অনেক পুরনো। অভিনেতার স্ত্রী শীতল ঠাকুর হিমাচলের মেয়ে। ২০২২ সালে বিক্রান্ত হিমাচলেই বিয়ে করেছিলেন স্ত্রীকে। তাই এবার শ্বশুরবাড়ির এলাকায় একেবারে পাকাপাকিভাবে ব্যবসা তৈরি করতে চলেছেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *