পুজোর আগে পুলিশে চাকরি চেয়ে কলকাতায় মিছিল

Spread the love

SSC SLST 2 and WB Police Recruitment: ২০২৭ সালের ৩১ মে – এসএসসি দ্বিতীয় এসএলএসটি নিয়োগের চূড়ান্ত সমসসীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে (দ্বিতীয় SLST) শেষবারের মতো ‘এক্সটেনশন’ দেওয়া হচ্ছে। এরপর আর দ্বিতীয় এসএলএসটির সময়সীমা বাড়ানো হবে না। ফলে ২০২৭ সালের ৩১ মে’র মধ্যে এসএসসিকে নিয়োগ শেষ করতেই হবে। তবে ওবিসি (সাত শতাংশ নাকি ১৭ শতাংশ), গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’-র মতো বিষয়ে কোনওরকম হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত।

SSC-র সময়সীমা একেবারে বেঁধে দেওয়া হয়েছে

সেই পরিস্থিতিতে আগামী ৩১ মে পর্যন্ত ‘যোগ্য’ (২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিতভাবে দাগি প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীরা) শিক্ষক-শিক্ষিকরা চাকরি করতে পারবেন। বেতনও পাবেন। একটি অংশের তরফে দাবি করা হয়েছিল, নিয়োগের যে ডেডলাইন দেওয়া হচ্ছে, সেটা বাড়িয়ে গ্রীষ্মকালীন ছুটির পর পর্যন্ত করে দেওয়া হোক। তবে সেই আর্জি গৃহীত হয়নি। ৩১ মে পর্যন্ত নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের সময় দেওয়া হয়েছে এসএসসিকে।

কলকাতার রাস্তায় চাকরিপ্রার্থীদের মিছিল

আর এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের সেই রায়ের মধ্যেই আজ কলকাতার রাজপথে প্রতিবাদে নেমেছেন পুলিশ নিয়োগের চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এগিয়ে যেতে থাকে। এক চাকরিপ্রার্থী বলেছেন, ‘আমরা ২০২৪ সালে পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইন্টারভিউ দিয়েছি। সাতদিনের মধ্যে আমাদের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। আর পুজোর আগে আমাদের জয়েনিং করাতে হবে।’

‘ফাইনাল মেরিট লিস্ট কি ভিআইপি? দেখা পাওয়া এত কঠিন কেন?’

অপর এক চাকরিপ্রার্থী দাবি করেছেন, ‘সেপ্টেম্বরের মধ্যে যাতে নিয়োগ করা হয়, সেই আর্জি জানাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। পুজোর আগেই আমাদের নিয়োগ করতে হবে।’ একইসুরে ‘ফাইনাল মেরিট লিস্ট কি ভিআইপি? দেখা পাওয়া এত কঠিন কেন?’ পোস্টার নিয়ে আসা এক চাকরিপ্রার্থী বলেন, ‘আমাদের রেজাল্ট দ্রুত প্রকাশ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *