বাংলার শিল্পীদের ‘পুকুরের মাছ’ বলায় রাজবীরকে কড়া ধমক সৌরভের

Spread the love

দেখতে দেখতে বিগ বস বাংলার তিন সপ্তাহ অতিক্রম হতে চলেছে। প্রতিযোগীরা হাসি ঠাট্টা, ঝগড়া মজা করে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে দিল বিগ বসের ঘরে। কিন্তু সারাটা সপ্তাহ বিগ বসের ঘরে কে কেমন ব্যবহার করছে, তার মূল্যায়ন হয় সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার এবং রবিবার। দাদার দরবারে প্রত্যেক প্রতিযোগীদের উত্তর দিতে হয় দাদার প্রশ্নের।

আজ তৃতীয় সপ্তাহের শেষ দিন। আজ আবার দাদার দরবারে ডাক পড়েছে প্রত্যেক প্রতিযোগীর। গোটা সপ্তাহ কে কেমন ব্যবহার করেছে, কে ভালো খেলেছে কে চিৎকার করে কথা বলেছে এই সবকিছুর বিচার হবে দাদার কাছে। ইতিমধ্যেই দাদার দরবারের একটি প্রমো সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে।

 

বিগ বস বাংলার নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় রাজবীরের ওপর ভীষণ বিরক্ত। গতকাল বিগ বসের ঘরে অন্যান্য শিল্পীদের পুকুরের মাছ বলে কটাক্ষ করতে দেখা যায় রাজবীরকে। রাজবীরের এই বক্তব্যের জবাব প্রায় প্রত্যেকেই দিয়েছিলেন কিন্তু তার এই কথার সঙ্গে সহমত পোষণ করেননি কেউ।

রাজবীরকে সৌরভের প্রশ্ন, কেন তিনি সকলকে ‘পুকুরের মাছ’ বলে কটাক্ষ করেছেন? যদি বাংলার প্রত্যেকে ‘পুকুরের মাছ’ হয় তাহলে তিনি কেন বাংলায় খেলতে এসেছেন? বাংলায় এসে বাংলার মানুষদের অপমান করার অধিকার তাঁকে কে দিল? সৌরভের এই প্রশ্নবাণে জর্জরিত হতে দেখা যাবে রাজবীরকে। যদিও নিজের হয়ে কথা বলার চেষ্টা করেছিলেন রাজবীর কিন্তু সৌরভ সেই কথায় কর্ণপাত করেননি।

তবে প্রতি সপ্তাহের শনিবার আরও একটি কারণে ভীষণ স্পেশাল কারণ এই দিন বিগ বস বাংলার ঘর থেকে একজন করে প্রতিযোগী বিদায় নিয়ে নেন সকলের থেকে। এই সপ্তাহে যদিও নমিনেশনের তালিকায় রাজবীরের নাম নেই কিন্তু তার এই ব্যবহার আগামী দিনে তাকে যে নমিনেশনের দিকে ঠেলে দেবে না সেটা হলফ করে বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *