বারবিকিউয়ের আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন নবদম্পতি

Spread the love

ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে প্রেমিকযুগলের।মাত্র দুমাস হয়েছিল নিকিতা ও সৌভিকের বিয়ে।আর দুমাসের মধ্যেই যেন সব শেষ হয়ে গেল। পাহাড়ের সিটংয়ে হানিমুনে যান উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার সৌভিক দাস ও নিকিতা সাহা।আর সেখানে গিয়ে গতকাল বারবিকিউয়ের আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন নবদম্পতি। আর স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন স্বামীও।গোটা ঘটনাটি হোমস্টের সিসিটিভি ফুটেজে ওঠে,আর সেই ভয়াবহ ভিডিওটি মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।ভিডিওতে দেখা যাচ্ছে,হোমস্টের বারান্দায় সৌভিক ও তাঁর স্ত্রী নিকিতা বারবিকিউয়ের সামনে বসে আছেন,আর হোমস্টের কর্মী উল্টো দিকে উঠে বারবিকিউয়ের উপর কিছু একটা তরল ঢাললেন আর মূহুর্তের মধ্যে দাউদাউ করে আগুন ধরে গেল নববধূর গায়ে।আর তখনই আগুন নেভানোর জন্য দৌড়ে স্ত্রীকে জড়িয়ে ধরেন স্বামী।জানা যায়,নিকিতার ৬৫ শতাংশ শরীর পুড়ে গেছে।তাদের দুজনকে তড়িঘড়ি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।নিকিতার অবস্থা আশঙ্কাজনক।হানিমুনে গিয়ে এমন ঘটনা সত্যিই দুঃখজনক। এই দুর্ঘটনা কাম্য ছিল না নবদম্পতির।খুব তাড়াতাড়ি নবদম্পতি সুস্থ হয়ে উঠুক এই কামনাই করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *