বিমান উড্ডয়ন না করে ককপিটে বসে পাইলটের প্রতিবাদ

Spread the love

মেক্সিকো সিটিতে একজন পাইলট বিমান উড্ডয়ন করার সময় হঠাৎ করেই বেঁকে বসেন। বিমান চালাতে অস্বীকৃতি জানিয়ে বিমানের ককপিটে নিজেকে আটকে রাখেন। তার দাবি, বেতন বকেয়া থাকার প্রতিবাদ জানাতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।রিফর্মা সংবাদপত্রসহ স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃত করা শুক্রবারের (১৯ ডিসেম্বর) একটি ভিডিওতে দেখা গেছে, বিমানের ককপিট থেকে পাইলট বাণিজ্যিক ফ্লাইটটিতে থাকা যাত্রীদের বলছেন, ‘এই বিমানটি ছাড়বে না যতক্ষণ না তারা আমাদের পাওনা পরিশোধ করবে।’

তবে, একটি বার্তা সংস্থা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি স্বাধীনভাবে তারা যাচাই করতে পারেনি।

এ সময় পাইলট জানান, তার নিয়োগকর্তার কাছ থেকে তিনি পাঁচ মাসের বেতন এবং ভ্রমণ খরচ পান। 
 

ভিডিওতে যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের জন্য আমার খারাপ লাগছে, কারণ তোমাদের এখানে কোনো দোষ নেই। কিন্তু আমি এটি করতে বাধ্য হচ্ছি।  আমি প্রায় তিন বছর ধরে এই বিমান সংস্থায় আছি, এবং আমি কখনও একটি ফ্লাইটও অসম্পূর্ণ রাখিনি।

ভিডিওতে আরও দেখা যায়, যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘তিনি তিন সন্তানের বাবা।’


এদিকে, মেক্সিকো সিটির বেনিটো জুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা এক্স-পোস্টে বলেছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যারিবিয়ান রিসোর্ট শহর কানকুনে যাওয়ার একটি নির্ধারিত ফ্লাইট নিয়ে তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *