Epstein File Latest Updates। প্রথম দফায় প্রকাশিত এপস্টিন ফাইল! ছবি ক্লিনটনের

Spread the love

প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত ৩ লাখ পৃষ্ঠারও বেশি রেকর্ড প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। বিগত কয়েক মাস ধরে এপস্টিন ফাইল প্রকাশ করার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ তৈরি করছিল কট্টরপন্থী রিপাবলিকানরাই। এরই মাঝে মার্কিন কংগ্রেসে এই সংক্রান্ত বিল পাশ হয়েছিল। পরে তাতে সই করেন ট্রাম্প। প্রসঙ্গত, অভিযোগ উঠেছিল, এপস্টিন ফাইলে নাকি ট্রাম্পেরও নাম উঠে আসতে পারে, তাই মার্কিন প্রেসিডেন্ট সেই সংক্রান্ত ফাইল প্রকাশ করছেন না। তবে এর মাঝে প্রকাশ পেল এপস্টিন ফাইলের কিছুটা। তাতে উঠে এল বিল ক্লিনটন এবং মাইকেল জ্যাকসনের নাম।

এর আগে ট্রাম্প গত ১৯ নভেম্বর এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টে স্বাক্ষর করেছিলেন। বিচার বিভাগকে এপস্টিন সম্পর্কিত বেশিরভাগ অগোপনীয় তথ্য প্রকাশ করার জন্য ৩০ দিন সময় দিয়েছিলে ট্রাম্প। এই আবহে প্রথম দফায় প্রকাশিত হল এপস্টিন ফাইল। আগামী কয়েকদিনে এপস্টিন ফাইলের আরও পাতা প্রকাশ করা হবে। এর আগে এই এপস্টিন ফাইল নিয়ে চরম অস্বস্তিতে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে ট্রাম্পকে মাঝেমাঝেই খুঁচিয়েছেন তাঁর প্রাক্তন সঙ্গী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এর আগেও যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন কেলেঙ্কারি মামলায় মোটা অঙ্কের জরিমানা হয়েছিল ট্রাম্পের।

এই আবহে এপস্টিন ফাইলের জেরে ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। তবে প্রকাশিত ফাইলে ডোনাল্ড ট্রাম্পের উল্লেখ খুব সীমিত। তবে ট্রাম্পের সই করা ২২৫০০ ডলারের নোভেলটি চেকের ছবি রয়েছে। সেই বৃহৎ আকার চেকটি এপস্টিন ধরে ছিল অপর এক মহিলার সঙ্গে। এদিকে ফাইলের সেই পৃষ্ঠাতেই একজন মার-আ-লাগোর সদস্যের বিবৃতি আছে, যেখানে মজা করে তিনি বলেছেন, ২২৫০০ ডলারে ট্রাম্পকে ‘মূল্যহীন মহিলা বিক্রি করা হয়েছে’।

এদিকে ফাইলে ক্লিন্টনের একাধিক ছবি আছে। এর মধ্যে একটিতে বাথটাবে শুয়ে থাকতে দেখা গিয়েছে ক্লিন্টনকে। অপর একটি ছবিতে ক্লিন্টনকে সাঁতার কাটতে দেখা যাচ্ছে একজন মহিলার সঙ্গে। দেখে মনে হচ্ছে, সেই মহিলা এপস্টিনের দীর্ধদিনের সঙ্গী ঘিসলেন ম্যাক্সওয়েল। এদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, এপস্টিন ফাইল আংশিক ভাবে প্রকাশ করা হয়েছে যাতে ট্রাম্পের অতীত লুকোনো যায়। এপস্টিনের সঙ্গে ছবি আছে ক্লিন্টনের। এছাড়াও মাইরেল জ্যাগসন, মিক জ্যাগারের মতো গায়কদেরও ছবি আছে এপস্টিনের সঙ্গে। এর আগে সম্প্রতি নোয়াম চমস্কি এবং বিল গেটসের মতো ব্যক্তিত্বের সঙ্গে এপস্টিনের ছবি প্রকাশ্যে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *