বিয়ে বাতিল হওয়ার পর প্রথম প্রকাশ্যে এলেন পলাশ

Spread the love

বিগত কয়েকদিনে সংবাদ মাধ্যমে বারবার উঠে এসেছে স্মৃতি মন্দানা এবং পলাশ মুচ্ছলের নাম। দীর্ঘদিন একে অপরকে ডেট করার পর অবশেষে ভারত যখন বিশ্বজয় করে, ঠিক তখনই সকলের সামনে স্মৃতিকে বিয়ের জন্য প্রপোজ করেন পলাশ। শুরু হয় যেন স্বপ্নের জয়যাত্রা।

কিন্তু বিয়ের দুপুরেই হঠাৎ স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। স্থগিত হয়ে যায় বিয়ে। এরপরই জানা যায় পলাশ মুচ্ছলকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে অ্যাসিডিটির কারণে শরীর খারাপ মনে হলেও পরেই পলাশের মা জানিয়েছিলেন পলাশ অতিরিক্ত কান্নাকাটির ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন।কিন্তু এর মধ্যেই পলাশের সঙ্গে জড়িয়ে পড়ে একাধিক নারীর নাম। সামনে উঠে আসে বেশ কয়েকটি স্ক্রিনশট যার ফলে অনেকেই মনে করেন পলাশ হয়তো স্মৃতির সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছেন। বিয়ে স্থগিত হওয়ার পর, স্মৃতি সোশ্যাল মিডিয়া থেকে পলাশের সাথে তার বেশিরভাগ পোস্ট মুছে ফেলেন, যার মধ্যে তার আংটি দিয়ে প্রপোজের ভিডিওও ছিল।

এদিকে, তাদের বিয়ের কোরিওগ্রাফারদের সঙ্গেও পলাশের নাম জড়িয়ে যায়। পলাশ এবং স্মৃতির বিয়ে নিয়ে যখন চারিদিকে গুঞ্জন ছড়িয়েছে ঠিক তখনই গত ২৯ নভেম্বর এই তারকা দম্পতি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম বায়োতে একটি নজর ইমোজি দিয়ে আপডেট করেন।ঠিক তার পরের দিনই অর্থাৎ ১ ডিসেম্বর পলাশকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এই দিন পলাশ পরেছিলেন একটি কালো রঙের জিন্স, ম্যাচিং টি-শার্ট এবং একটি জ্যাকেট। সঙ্গীত সুরকারের মুখে স্পষ্ট বিষন্নতার ছাপ লক্ষ্য করা গিয়েছে এমনকি ছবি শিকারীরা আহ্বান জানালেও তিনি তা এড়িয়ে গিয়েছেন।

কিন্তু বিয়ের স্থগিত হয়ে যাওয়ার পরেই পলাশ পরিবারের সঙ্গে কোথায় গেলেন তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে আপাতত পলাশ এবং স্মৃতি দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে কিছুটা সময় নিতে চান। একের পর এক যেভাবে ঝড় বয়ে গেল তাতে এক্ষুনি বিয়ে নিয়ে চিন্তা ভাবনা হয়তো করছেন না তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *