২০২৬ সালের সব থেকে প্রতীক্ষিত ছবির মধ্যে একটি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘কিং’। অ্যাকশন থ্রিলার এই ছবিতে একেবারে অন্যরকম রূপে দেখতে পাওয়া যাবে শাহরুখ খানকে। ইতিমধ্যেই ছবির টিজার মানুষকে মুগ্ধ করেছে, যা দেখে মোটামুটি এই দুটো স্পষ্ট ছবিটি অ্যাকশন থ্রিলার একটি সিনেমা হতে চলেছে।
‘কিং’ ছবির শুটিং চলাকালীন মাঝে আহত হয়েছিলেন শাহরুখ খান যার ফলে বন্ধ ছিল ছবির কাজ। শুনতে পাওয়া গিয়েছে, খুব তাড়াতাড়ি সিনেমার কাজ আবার শুরু হয়ে যাবে। এই ডামাডোলের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খানের একটি অন্তরঙ্গ দৃশ্যের ছবি।
যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে লাল শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা এবং তাঁকে পেছন থেকে ধরে রয়েছেন শাহরুখ খান। তবে এর মধ্যেই একটি দৃশ্য আছে যেটি ভীষণ ভীষণ স্পেশাল কারণ দ্বিতীয় ছবিতে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে একে অপরকে চুমু খেতে দেখা যায়।
খুব স্বাভাবিকভাবেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই ভাবছেন তাহলে হয়তো কিং ছবির কোনও দৃশ্য এইভাবে ভাইরাল হয়ে গেল। ছবিতে হয়তো দেখতে পাওয়া যাবে এমন কোনও অন্তরঙ্গ দৃশ্য। শাহরুখ এবং দীপিকার চুমু খাওয়ার ছবি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তখনই জানা গেল আসল সত্যি।যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি সিনেমার কোনও দৃশ্যের ছবি নয় বরং এটি এডিট করা একটি ছবি। তবে এইভাবে একজন অভিনেতা-অভিনেত্রীকে সকলের সামনে তুলে ধরার ভীষণ ক্ষুব্ধ নেট দুনিয়ার বাসিন্দারা। যে প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিও তাঁর শাহরুখ খানের ছবি দেওয়া রয়েছে তার মানে বোঝাই যাচ্ছে এটি ফেক প্রোফাইল।

ভিডিওটি ভাইরাল হতেই একজন লিখেছেন, ‘আপনার প্রোফাইলে শাহরুখ খানের মুখ এমন ভাবে ব্যবহার করা হয়েছে যেন আপনি শাহরুখ খানের ভক্ত। আপনি যদি সত্যি শাহরুখ খানের ভক্ত হতেন তাহলে এমন কোনও ভিডিও তৈরি করতেন না।’ অন্য একজন লিখেছেন, ‘এ আই ব্যবহার করে এরকম জিনিস তৈরি করা উচিত নয়।’ তৃতীয় একজন লিখেছেন, ‘এটা যে এডিট করা সেটা বোঝাই যাচ্ছে কারণ কারোর মুখের কোন অভিব্যক্তি নেই।’