মৃত্যুর পর ধর্মেন্দ্রর প্রথম জন্মদিনে কাঁদলেন সলমন খান

Spread the love

সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর জন্মদিন ৮ ডিসেম্বর। চলতি বছরেই তিনি ৯০-এ পা দিতেন। কিন্তু পরিবারের সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ২৪ নভেম্বর।

‘বিগ বস ১৯’-এর ফাইনাল অনুষ্ঠানে ধর্মেন্দ্রর জন্য আবেগী হয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। অনুষ্ঠানে তাকে স্মরণ করে কেঁদেছেন ভাইজান।


দীর্ঘ অভিনয় জীবনে ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো একাধিক সুন্দর মুহূর্ত এদিন প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেন সালমান। একইসঙ্গে তিনি অভিনেতার শেষকৃত্য নিয়ে ভক্তমহলে তৈরি হওয়া বিতর্কেরও অবসান ঘটান।

পরিবারের সদস্যদের উপস্থিতিতে নীরবে ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্তে বহু ভক্ত হতাশ হয়েছিলেন। শেষবারের মতো অভিনেতাকে দেখতে না পাওয়ার দুঃখও ছিল তাদের। সালমান খান এই নীরবতার প্রশংসা করে বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি ২৪ নভেম্বর মারা গেছেন। যে দিন ছিল আমার বাবার জন্মদিন।’

‘এ দিকে ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রজির জন্মদিন। সে দিন আবার আমার মায়েরও জন্মদিন। খালি ভাবছি আমার যদি এইরকম অনুভব হয়, তাহলে একটু ভাবুন সানি এবং তার পরিবার ঠিক কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *