‘বিগ বস’ জিতে কত টাকা পাচ্ছেন গৌরব?

Spread the love

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন ১৯-এর শিরোপা জিতলেন গৌরব খান্না। বলিউড সুপারস্টার সালমান খান এ শোকে উজ্জীবিত করে রাখেন। সালমান খান নিজেই গৌরব খান্নার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেন। ফারহানা ভাট হন প্রথম রানারআপ। কয়েক ঘণ্টা পরই গৌরব তার ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন।

ফাইনালের রাতটি ছিল তারকাদের উপস্থিতিতে ভরপুর। নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-র প্রচারে মঞ্চে হাজির ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানি লিওন, করণ কুন্দ্রা এবং ভোজপুরি সুপারস্টার পবন সিং। পারফরম্যান্স ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পূর্ণতা পায়।

টফি জেতার পর গৌরবকে প্রশংসায় ভাসান সালমান খান। তিনি বলেন, ‘ওর ব্যক্তিত্বকে অনেক প্রশংসা করব। তার চেয়েও বেশি সম্মান পাবে তার পরিবার ও বন্ধুরা। ওর সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। আমিও খুব শিগগির গৌরবের সঙ্গে কাজ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *