যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় লেবাননে ইসরাইলের হামলাই ‘প্রধান আলোচ্য বিষয়’ বলে জানিয়েছে ইরান।ইরান জানায়, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াই প্রধান আলোচ্যসূচি হবে। এর পাশাপাশি ইরানের জব্দকৃত তহবিল এবং দেশটির তেল বিক্রির মতো বিষয়গুলোও আলোচিত হবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র শেয়ার করা এক ভিডিওতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘জায়নবাদী সরকার লেবাননে তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে চলেছে। আজকের আলোচনায় এই বিষয়টিই প্রধান আলোচ্যসূচি হবে।’

তিনি আরও বলেন, ‘ইরানের জব্দকৃত বা সীমাবদ্ধ সম্পদ হস্তান্তরের বিষয়টি, সেইসাথে ইরানের তেল বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স প্রদানের আলোচনাও আলোচ্যসূচিতে থাকবে।’
রোববার সুইজারল্যান্ডে ফের শান্তি আলোচনায় বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র-ইরানের। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পক্ষ থেকে বাঘের বালিবাফ।