‘লড়াই করে আমি তো কিছু পাবো না’

Spread the love

চলতি বছর ফেব্রুয়ারি মাসে ভালোবেসে রণজয় বিষ্ণুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী শ্যামোপ্তি মুদলি। তবে বিয়ের পাঁচ মাস কাটে না কাটতেই দুজনের মধ্যে সমস্যা দেখা যায় অজ্ঞাত কোনও কারনে। যদিও নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ দুজনেই কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায় যে বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই দুজনের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব।

বিশেষ দিন তো বটেই, দুর্গাপুজোর সময়ও তাঁদের দেখা যায়নি একসঙ্গে। যদিও রণজয় একাধিকবার সকলকে অনুরোধ করেছেন তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে যা কিছু কোনও মন্তব্য না করেন কিন্তু শ্যামোপ্তি টু শব্দ পর্যন্ত করেননি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বললেও এবার অভিনেত্রী জানালেন তিনি কেন কঠিন সময় চুপ করে থাকেন।

সিটি সিনেমাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি কঠিন সময় চুপ করে থাকতেই বেশি ভালোবাসেন। ঝগড়া করে বা অশান্তি করে কোনও লাভ হয় না। তাই তিনি কঠিন সময় নিজেকে সময় দেন অন্যকে কোন কিছু বিশ্লেষণ করার থেকে।

শ্যামোপ্তি বলেন, ‘আমি চুপ থাকাতেই শ্রেয় বলে মনে করি। আমার মনে হয় চুপ থাকাটা অনেক বেশি সহজ কথা বলার থেকে। সবার সাথে ঝগড়া করে আমি কি পাবো? আমি তো কিছু পাবো না। তার থেকে চুপ থেকে নিজের সঙ্গে কথা বল। নিজেকে হিল করো। আমার মনে হয় এটা অনেক বেশি ভালো।’কঠিন সময়ে তিনি কীভাবে নিজেকে সামলাতে কথা বললেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু এখনো কথা বলতে নারাজ অভিনেত্রী। তবে আপাতত তিনি নিজের শরীরচর্চা এবং কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *