সিটি সেন্টার ২র কাছে পুড়ে ছাই বস্তির বহু বাড়িঘর

Spread the love

শহর কলকাতা এখনও চোরবাগান কাণ্ডের রেশ কাটিয়ে উঠতে পারেনি। এরই মাঝে ফের এক বিপর্যয় উৎসবের শহরে। লক্ষ্মীপুজোর আগে, এবার অগ্নিকাণ্ড কলকাতার সিটিসেন্টার ২র কাছের এলাকায়।শুক্রবার বিকেলে আগুন লাগে বস্তিটিতে। ইতিমধ্যে একাধিক বাড়িঘর ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেতেই পৌঁছে যায় দমকল ও পুলিশ।

সিটি সেন্টার ২র কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। প্রাণহানির কোনও খবর মেলেনি। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরকের জেরে অগ্নিকাণ্ড হয়েছে, বলে অনুমান। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ইকো পার্ক থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রাজারহাট-নিউ টাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়াও। উৎসবের মরশুমে সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকার বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়।

বস্তি এলাকার একাধিক বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কীভাবে এই আগুন ধরেছে, তা নিয়ে রয়েছে জল্পনা। এই বিস্তীর্ণ এলাকায় কীভাবে আগুন ছড়িয়ে গিয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই এলাকায় ছড়িয়ে যায় আতঙ্ক। ঘটনাস্থল ঘিরে ছড়িয়ে যায় উত্তেজনা। বেশ কিছু রিপোর্টের দাবি, প্রায় ২০ থেকে ২৫ টি ঝুপড়ি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। চোরবাগান কাণ্ডের জেরে শহরে ইতিমধ্যেই শোকের ছায়া, তারই মাঝে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *