লাহোরের রাস্তায় গাড়িতে তখন জইশ কমান্ডার! মৃত জঙ্গি আসিম সহ স্ত্রী হুমা আসিম ও পুত্র

Spread the love

পাকিস্তানের বুকে পাকিস্তানেরই মদতপুষ্ট জঙ্গির মৃত্যু। এবার লাহোরে এক পথদুর্ঘটনায় জইশ-এ-মহম্মদ তাবড় কমান্ডার মহম্মদ আসিমের মৃত্যুর খবর উঠে এল। জানা গিয়েছে, লাহোরের গারহি সাহু এলাকায় আলামা ইকবাল রোডে এক গাড়ি দুর্ঘটনায়, লস্কর-ই-তৈবার জঙ্গি কমান্ডার মহম্মদ আসিম, তার স্ত্রী হুমা আসিম ও তাদের পুত্র তালহা আসিমের মৃত্যু হয়েছে। এমনই দাবি

জানা যাচ্ছে, স্ত্রী ও পুত্রকে নিয়ে পরিবারের গাড়িতে তরে যাচ্ছিল জইশের জঙ্গি কমান্ডার আসিম। সেই সময়ই, রাস্তায় পিছন থেকে এক ট্রেলার এসে তাদের গাড়িকে পিষে দেয় বলে খবর। জানা যাচ্ছে, এই সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে, গুঁড়িয়ে যাওয়া গাড়ির ভিতর থেকে কারোর বেরিয়ে আসার পরিস্থিতি ছিলনা। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর, গাড়ি কাটার মেশিন এনে সেই বিধ্বস্ত গাড়ির ভিতর থেকে তিনজনের দেহ উদ্ধার করে পাকিস্তান প্রশাসন। জানা যাচ্ছে, এই দুর্ঘটনা ঘিরে আসিমের অপর পুত্র মহম্মদ বিন আসিম একটি এফআইআর দায়ের করেছেন। এফআইআর-এ ট্রেলারের চালকের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। ট্রেলার খারাপভাবে চালানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ঘটনার পর পাকিস্তানের পুলিশ নেমেছে তদন্তে। তবে ট্রেলারের চালক ধরা পড়েছেন কি না, তা এখনও জানা যায়নি।

প্রশ্ন উঠতেই পারে যে, কে এই মহম্মদ আসিম?

আসিমকে, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের একজন কথিত অপারেশনাল কমান্ডার হিসেবে জানা যায়। আসিম সংগঠনটির কর্মীদের জন্য আর্থিক ও রসদ সরবরাহের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। আর্থিক ও সরবরাহ ব্যবস্থা জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা কর্মীদের টিকিয়ে রাখতে এবং তাদের কার্যকলাপ সহজতর করতে সাহায্য করে। ২০০০ সালে মাসুদ আজহার কর্তৃক প্রতিষ্ঠিত জইশ-ই-মহম্মদ হল একটি পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। এই সংগঠনটি ভারতকে, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে, লক্ষ্য করে চালানো একাধিক হামলার সঙ্গে জড়িত। সেই সংগঠনেরই অংশ ছিল এই আসিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *