শুরু হচ্ছে বেকার ভাতা!আবেদন করে ফেলুন

Spread the love

‘বেকার ভাতা’ চালু করা হচ্ছে পশ্চিমবঙ্গে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে বেকার ভাতা দেওয়া হবে। অ্যাকাউন্টে টাকা ঢুকবে ফেব্রুয়ারি থেকে। যে প্রকল্পের পোশাকি নাম পালটে ‘যুবসাথী’-র জায়গায় ‘ভরসা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কারা এই প্রকল্পের আওতায় আসবেন না।বলে রাখি, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে পরিমাণ অর্থ দেওয়া হত, সেটাও বাড়িয়ে দেওয়া হচ্ছে।

‘ভরসা’ প্রকল্পে কত টাকা দেওয়া হবে?

১) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে স্নাতক এবং সরকারি ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের মাথাপিছু ২,০০০ টাকা দেওয়া হবে।

২) যাঁরা স্নাতক হননি, তাঁরা মাসিক ১,৫০০ টাকা করে পাবেন।

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে বিজেপির সংকল্পপত্রে ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা করে দেওয়ার মতো কথা হয়েছিল। কিন্তু ইতিমধ্যে একগুচ্ছ প্রকল্প চালু হওয়ায়, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দেওয়ার কারণে কিছুটা চাপ আছে। সেজন্য প্রথম ১৫ মাসে উপভোক্তাদের ২,০০০ টাকা ও ১,৫০০ টাকা করে দেওয়া হবে। ২০২৮-২০২৯ অর্থবর্ষ থেকে স্নাতক স্তরে দেওয়া হবে মাসিক ৩,০০০ টাকা। আর অন্যান্যরা মাসিক ২,০০০ টাকা পাবেন।

প্রতি মাসে কবে টাকা পাবেন?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জানুয়ারি থেকে টাকা মিলবে। প্রথম দফায় টাকা ঢুকবে ফেব্রুয়ারিতে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা জমা পড়বে অ্যাকাউন্টে।

কারা ‘ভরসা’ প্রকল্পের আওতায় টাকা পাবেন না?

১) যাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায় আছেন, তাঁরা ‘ভরসা’ প্রকল্পে টাকা পাবেন না।

২) একটি পরিবারে সর্বোচ্চ দু’জন ‘ভরসা’ প্রকল্পের আওতায় টাকা পাবেন। বাকিরা পাবেন।

৩) যাঁদের বয়স ২১-র কম এবং ৪৫-র বেশি, তাঁরা সেই অর্থ পাবেন না।

৪) যাঁরা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল ট্রেনিং নিয়েছেন, তাঁরা সেই অর্থ পাবেন না। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের টাকা দেওয়া হবে না।

আর কী কী বললেন মুখ্যমন্ত্রী?

১) যাঁদের আধার-লিঙ্কড অ্যাকাউন্ট আছে, তাঁদের সংখ্যা বের করা হয়েছে।

২) আগে যাঁরা আবেদন করেননি বা বঞ্চিত হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। সেই আবেদন পাঠানো হবে যুবকল্যাণ দফতরে। যা যাচাই করে নতুন প্রার্থীদেরও টাকা দেবে।

৩) আগের সরকারের আমলে যাঁরা ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় টাকা পেতেন, তাঁদের নতুন করে ভেরিফিকেশন করবে রাজ্য। ডিসেম্বর পর্যন্ত চলবে সেই প্রক্রিয়া।

Leave a Reply