সব রেকর্ড ভেঙে প্রথমবার বেঙ্গল টপার জি বাংলার ‘জোয়ার ভাঁটা’

Spread the love

বৃহস্পতিবার মানেই বাংলা টেলিভিশনের ভাগ্য নির্ধারণের দিন। আর এই সপ্তাহের টিআরপি রিপোর্ট কার্ড আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে টলিপাড়ায়। চেনা ছক ভেঙে, বাকি সব মেগাকে পেছনে ফেলে এই প্রথমবার সেরার সিংহাসন ছিনিয়ে নিল জি বাংলার নতুন মেগা ‘জোয়ার ভাঁটা’। আরাত্রিকা মাইতি এবং শ্রুতি দাসের জুটির অনবদ্য রসায়ন যে দর্শকদের মন জয় করে নিয়েছে, তা রেটিং চার্টেই স্পষ্ট।

‘জোয়ার ভাঁটা’র পয়লা নম্বর ম্যাজিক

গত কয়েক সপ্তাহ ধরে রেটিং তালিকায় ওঠানামা চললেও এবার সোজা ৫.১ রেটিং নিয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ‘জোয়ার ভাঁটা’। এই প্রথমবার ‘বেঙ্গল টপার’-এর মুকুট উঠল এই ধারাবাহিকের মাথায়। দুই জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতির এই গল্পে একের পর এক টুইস্টই এই বাজিমাতের মূল কারণ। তবে খেয়ার বিয়েকে ঘিরে যে টানটান উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রতিফন এবার পর্দায়।

জোয়ার ভাঁটাকে টেক্কা দিয়ে দ্বিতীয় পরশুরাম আজকের নায়ক ও প্রফেসর বিদ্যা ব্য়ার্নাজি। সংগ্রহে ৪.৯ নম্বর। পারুলের প্রেগন্যান্সি নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা পরিণীতার নম্বর কমেছে। এই সপ্তাহে সেরা তিনে স্থান ধরে রাখলেও আগামিতে দর্শকরা এই মেগা থেকে মুখ ফেরালে খুব বেশি অবাক হওয়ার নয়।

এখন জলসা এবং জি বাংলার একাধিক মেগার সম্প্রচার সময় ৪৫ মিনিট হওয়ার জেরে টিআরপি চার্টের দশা বেশ জগা-খিচুড়ি। এক নজরে দেখুন কে পেল কত নম্বর?

১,জোয়ার ভাঁটা, জি বাংলা, ৫.১

২.পরশুরাম আজকের নায়ক + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি,স্টার জলসা, ৪.৯

৩. পরিণীতা,জি বাংলা, ৪.৬ এবং প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা,স্টার জলসা,৪.৬

৪. তারে ধরি ধরি মনে করি এবং কনে দেখা আলো,জি বাংলা,৪.৪

এবং গঙ্গা + প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন,স্টার জলসা,৪.৪

৫. কুসুম,জি বাংলা,৪.১ এবং ও মোর দরদিয়া + ঘূর্ণি,স্টার জলসা,৪.১

৪.৬ রেটিং নিয়ে যৌথভাবে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ‘পরিণীতা’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা’। অন্যদিকে ৪.৪ রেটিং নিয়ে এক রাজকীয় জটলা তৈরি হয়েছে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে; যেখানে জি বাংলার দুই মেগা ‘তারে ধরি ধরি মনে করি’ ও ‘কনে দেখা আলো’র সঙ্গে একাসনে বসেছে স্টার জলসার মহা-সপ্তাহের বিশেষ পর্ব।

৪.১ রেটিং নিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছে ‘কুসুম’ এবং ‘ও মোর দরদিয়া + ঘূর্ণি’।

সব মিলিয়ে চলতি সপ্তাহের টিআরপি চার্ট প্রমাণ করে দিল, দর্শকরা এখন নতুন গল্প এবং জমজমাট ড্রামার দিকেই বেশি ঝুঁকছেন। আগামী সপ্তাহে ‘জোয়ার ভাঁটা’ নিজের এই শীর্ষস্থান ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *