হলিউড সিনেমার টিজারে চমক দিলেন বলিউডের বিদ্যুৎ

Spread the love

‘কমান্ডো’ খ্যাত বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল পা রেখেছেন হলিউড সিনেমায়। ৪৫ বছর বয়সে হলিউডের ‘স্ট্রিট ফাইটার’ সিনেমার মাধ্যমে অভিষেক হতে চলেছে অভিনেতার। নেটদুনিয়ায় সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটিতে নায়কের প্রথম লুক।

শুক্রবার (১২ ডিসেম্বর) নেটদুনিয়ায় প্রকাশ পায় ‘স্ট্রিট ফাইটার’র অফিশিয়াল ট্রেলার। যেখানে দুর্দান্ত লুকে ধরা দেন বিদ্যুৎ।

এদিকে প্রকাশিত হওয়া নায়কের ফার্স্ট লুকে দেখা যাচ্ছে,  মাথার চুল, দাড়ি, গোঁফ ফেলে দিয়েছেন অভিনেতা। মুখে লাল রঙের আঁচড়। গ্রাম্য আদিবাসী লুকে হাতে মোটা ধাতব বালা, গলায় ভারী অলঙ্কার। মার্শাল আর্টের পোজে রয়েছেন তিনি।

ছবি ও ভিডিও প্রকাশ হওয়ার পর  থেকেই প্রশংসায় ভাসছেন বিদ্যুৎ। মন্তব্যের ঘরে ভক্তরা জানাচ্ছেন অভিনেতাকে শুভেচ্ছা ও ভালোবাসা।

জানা যায়, ‘স্ট্রিট ফাইটার’ নামের ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির  গল্পের আদলেই তৈরি হয়েছে সিনেমাটি। এ সিনেমায় ‘ধালসিম’ চরিত্রে ধরা দেবেন বিদ্যুৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *