বয়স মাত্র ১৪ বছর।রাইকা দে,তাঁর বাঁশির সুরে মজেছে বহু মানুষ। কলকাতার ৮৭ ওয়ার্ড নাগরিক সম্মেলনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাইকা এক হৃদয়স্পর্শী বাঁশির সুর সকলের মধ্যে পরিবেশন করেছেন। যা শুধু অনুষ্ঠানেই নয়,সোশ্যাল মিডিয়ার নেটিজেনদেরও মুগ্ধ করেছে।রাইকা জনপ্রিয় চলচ্চিত্র Jab We Met-এর বিখ্যাত গান “Aaoge Jab Tum Sajna” গানের সুর বাঁশির মাধ্যমে তুলে ধরেছেন,যা দুর্দান্ত লেগেছে সকলের।
জানা যায়, মাত্র ৮ বছর বয়সে পণ্ডিত শক্তি নাগের কাছে সঙ্গীত চর্চার সূচনা হয় রাইকার। পরবর্তীতে তিনি সঙ্গীত শেখেন গুরুজী দীপঙ্কর রায়ের কাছে। বর্তমানে তিনি সাধনা চালিয়ে যাচ্ছেন গুরুজী সমীর রাও-এর তত্ত্বাবধানে, যিনি কিংবদন্তি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার অন্যতম শিষ্য।
এই পরিবেশন শুধুমাত্র একটি সংগীতানুষ্ঠান নয়, বরং এক কিশোরী শিল্পীর নিষ্ঠা, আবেগ এবং ক্রমবিকাশমান সুরসাধনার এক অনন্য প্রতিফলন।যা মন ছুঁয়ে গেছে সকল মানুষের।ইনিউজবাংলার তরফ থেকে রাইকার জন্য রইল অফুরান ভালোবাসা ও অভিনন্দন।
