২০২৯-র ভোটে PM মোদীর সমর্থনে চাকরি ছাড়লেন গুজরাটের পুলিশকর্মী

Spread the love

Gujarat Cop Quits: দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষিতে তৈরি হওয়া সরকারবিরোধী হাওয়ার বিরোধিতায় নিজের পদ থেকে ইস্তফা দিলেন গুজরাট পুলিশের (Gujarat Police) এক কনস্টেবল। নিজের ‘নৈতিক দায়বদ্ধতা’ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

 

পূর্ব কচ্ছের গান্ধীধামের অন্তর্গত আদেসার থানায় কর্মরত কনস্টেবল রামগর মোহনগর গোঁসাই জানান, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি তাঁকে এই ব্যক্তিগত আত্মত্যাগ করতে বাধ্য করেছে। নিজের রেকর্ড করা একটি ভিডিও বার্তায় পুলিশের চাকরি পাওয়ার জন্য যে কঠিন পরিশ্রম করতে হয়েছিল, সে কথা স্মরণ করে গোঁসাই বলেন, ‘প্রচণ্ড পরিশ্রম ও নিষ্ঠার পর আমি এই সরকারি চাকরিটি পেয়েছিলাম।’ এরপরই পুলিশ বাহিনী থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। চাকরি ছাড়ার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি স্পষ্ট জানান, বিরোধীদের মদতপুষ্ট এই সাম্প্রতিক আন্দোলনই তাঁর কর্মজীবন পরিবর্তনের মূল টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে।

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের পর যুবসমাজের স্বার্থে প্রধানমন্ত্রী যেসব ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন, তা উল্লেখ করে সরকারি চাকরির বদলে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জীবন উৎসর্গ করার ঘোষণা করেছেন গুজরাট পুলিশের ওই কনস্টেবল। ভিডিও বার্তায় কনস্টেবল রামগর মোহনগর গোঁসাই বলেন, ‘দেশে সম্প্রতি যন্তর মন্তরে প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এবং যুবকদের স্বার্থে মোদীজির নেওয়া সিদ্ধান্ত মেনে নিয়ে, আমি নরেন্দ্র মোদী সরকার ও সঙ্ঘকে সমর্থন করার জন্য পুলিশ কনস্টেবলের পদ থেকে পদত্যাগ করছি।’ তিনি আরও বলেন, ‘কোনও ব্যক্তিগত স্বার্থ ছাড়া নিঃস্বার্থ দেশসেবায় নিয়োজিত সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে (RSS) আমি আমার জীবন ও সেবা উৎসর্গ করতে চাই।’ এর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত নিজের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে একটি ব্যক্তিগত সংকল্পের কথাও ঘোষণা করেন তিনি। বিরোধীদের পরিচালিত ওই আন্দোলনকেই নিজের জীবনের এই বড় সিদ্ধান্তের মূল কারণ হিসেবে তুলে ধরেন পদত্যাগী পুলিশকর্মী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *