৪ মিনিটের জুম কল-এ ছাঁটাই করেছিলেন ৯০০ কর্মীকে

Spread the love

মাত্র ৪ মিনিটের জুম-কল। আর সেই কল-এই ৯০০ কর্মীকে ছাঁটাই করেছিলেন বিশাল গর্গ। সালটা ছিল ২০২১। কোভিড ঘিরে তখন গোটা বিশ্ব ত্রস্ত। সেই সময় চলেছিল সেই ছাঁটাই। ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াও সরব হয়। এরপর আজ ২০২৬। বেটার হোমস অ্যান্ড অ্যান্ড ফাইনান্স সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও সেই বিশাল গর্গ এবার নিজেই সেই চাকরি হারিয়েছেন বলে খবর।

সংস্থার বোর্ডের তরফে নিশ্চিত করেছে যে গর্গ তার নির্বাহী পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং পর্ষদের সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন। এই সংস্থার নেতৃত্ব পরিবর্তনটি ডিজিটাল মর্টগেজ ঋণদাতা প্রতিষ্ঠান, বেটার হোমস অ্যান্ড অ্যান্ড ফাইনান্স-র জন্য একটি উত্তাল অধ্যায়ের সমাপ্তি চিহ্নিত করে, যা গণছাঁটাই কেলেঙ্কারির পর মারাত্মকভাবে ভাবমূর্তি খোয়ায়। সংস্থার এক্সিকিউটিভদের পদত্যাগ এবং শেয়ারের মূল্যের ব্যাপক পতনের মতো সমস্যায় জর্জরিত ছিল। এদিকে, তাঁর চাকরি হারানোর পর বেজায় ক্ষুব্ধ গর্গ। নিউজ ১৮র খবর বলছে, গর্গ দাবি করছেন, তাঁর মতে, তাঁকে ব্যাপকভাবে প্রতারিত করা হয়েছে। গার্গের দাবি, হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইস কয়েক মাস আগে ব্যয় হ্রাস এবং আর্থিক কর্মক্ষমতা বিষয়ে পরামর্শ দেওয়ার ছলে তার সাথে যোগাযোগ করেন এবং সুসম্পর্ক তৈরির জন্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে সংস্থার কৌশলের প্রশংসা করেন। গর্গ বলছেন, ‘তিনি বলেছিলেন যে কোম্পানির কৌশল তার পছন্দ হয়েছে। তিনি আমাদের ‘এক্স’ বিষয়ের প্রশংসা করেন এবং সেটাকে কাজে লাগিয়ে আমাদের বোর্ডে যোগ দেন ও আমাদের আস্থা অর্জন করেন।’

গার্গ দাবি করেন যে, তিনি লুইসকে এতটাই বিশ্বাস করতেন যে ২৭শে জুলাই তাঁকে বোর্ডে নিয়োগ করেছিলেন, কিন্তু এর এক সপ্তাহের মধ্যেই লুইস মত পরিবর্তন করেন, অন্য ডিরেক্টরদের রাজি করিয়ে ৩রা আগস্ট গর্গের নির্বাহী পদটি বাতিল করান এবং নিজেই তাঁর স্থলাভিষিক্ত সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই পরিস্থিতিতে তিনি কোনও মতেই হাল ছাড়তে রাজি নন। এই লড়াই তিনি লড়ে যেতে চান বলে জানিয়েছেন গর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *