বড়দিনে পশ্চিমবঙ্গে ‘বড়’ কামড় দিল শীত। কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল তিন ডিগ্রি সেলসিয়াসে। কোথাও আবার পারদ নয় ডিগ্রিতে ঠেকল। কলকাতার পারদ নেমে গেল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন। তাছাড়াও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে শ্রীনিকেতনে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা হল ৮.৫ ডিগ্রি। আর উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে পারদ সবথেকে নেমে গিয়েছে আলিপুরদুয়ারে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা হল আট ডিগ্রি।
তবে সেখানেই শেষ হবে না শীতের কামড়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে। পরবর্তী দু’দিনে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। আর আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজ সর্বনিম্ন তাপমাত্রা কত?
১) দার্জিলিং: ৩ ডিগ্রি।
২) কালিম্পং: ১০.৫ ডিগ্রি।
৩) জলপাইগুড়ি: ১০.৮ ডিগ্রি।
৪) আলিপুরদুয়ার: ৮ ডিগ্রি।
৫) কোচবিহার: ১০.১ ডিগ্রি।
৬) বাগডোগরা: ১১.৮ ডিগ্রি।
৭) পুণ্ডিবাড়ি: ১০ ডিগ্রি।
৮) রায়গঞ্জ: ১০ ডিগ্রি।
৯) মাঝিয়ান: ৯.৬ ডিগ্রি।
১০) বালুরঘাট: ১২.৭ ডিগ্রি।
১১) মালদা: ১১ ডিগ্রি।
১২) বহরমপুর: ১০.৪ ডিগ্রি।

১৩) সিউড়ি: ৯ ডিগ্রি।
১৪) শ্রীনিকেতন: ৮.৫ ডিগ্রি।
১৫) কৃষ্ণনগর: ১১.৬ ডিগ্রি।
১৬) পানাগড়: ১১.২ ডিগ্রি।
১৭) বর্ধমান: ১০ ডিগ্রি।
১৮) আসানসোল: ১০.৪ ডিগ্রি।
১৯) আসানসোল: ১০.৪ ডিগ্রি।
২০) পুরুলিয়া: ১১ ডিগ্রি।
২১) মেদিনীপুর: ১২.৬ ডিগ্রি।
২২) খড়্গপুর: ১২ ডিগ্রি।
২৩) দিঘা: ১২.৭ ডিগ্রি।
২৪) হলদিয়া: ১৩.৮ ডিগ্রি।
২৫) উলুবেড়িয়া: ১২.৪ ডিগ্রি।
২৬) ডায়মন্ড হারবার: ১৩ ডিগ্রি।
২৭) কাকদ্বীপ: ১৩ ডিগ্রি।
২৮) দমদম: ১৩ ডিগ্রি।
২৯) কলকাতা: ১৩.৭ ডিগ্রি।
আগামী কয়েকদিন কোথায় কোথায় কুয়াশা পড়বে?
১) শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) ভোর এবং সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।
২) একইভাবে শুক্রবার এবং শনিবার ভোর এবং সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।