7th Pay Commission DA Hike Calculation। কালীপুজোর আগে DA ধামাকা

Spread the love

7th Pay Commission DA Hike Calculation: কালীপুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার পরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। তারপর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬ সালের জুলাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বাড়ছে। একইভাবে তিন শতাংশ ডিয়ারনেস রিলিফ বা ডিআর বাড়ছে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের।

এতদিন ৬০% হারে DA পাচ্ছিলেন সরকারি কর্মচারীরা

এমনিতে গত জানুয়ারিতে দু’শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে ১৮ এপ্রিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত হার ডিএ কার্যকর হচ্ছে। তার ফলে ১ জানুয়ারি থেকে ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। একইভাবে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের প্রাপ্ত ডিয়ারনেস রিলিফ বা ডিআরের হার ছিল ৬০ শতাংশ।

 

জুলাই থেকে বর্ধিত DA কার্যকর

আজ কেন্দ্রীয় সরকারের ঘোষণার ফলে ১ জুলাই থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় তাঁদের প্রাপ্ত ডিএ এবং ডিআরের পরিমাণ ৬৩ শতাংশে ঠেকল। যা কার্যকর হচ্ছে ২০২৬ সালের জুলাই থেকে। ফলে এরিয়ার বা বকেয়া টাকাও পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। তবে অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন করে আজ কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে।

মহার্ঘ ভাতার হিসাব, কত বাড়ল DA?

ধরা যাক, সপ্তম বেতন কমিশনের আওতায় কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেসিক স্যালারি হল ২০,০০০ টাকা। এতদিন তাঁরা ৬০ শতাংশ হারে ডিএ পেতেন। ফলে তাঁদের মাসিক ডিএয়ের পরিমাণ ছিল ১২,০০০ টাকা। এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬৩ শতাংশ হারে ডিএ পাবেন। ফলে প্রতি মাসে এবার ডিএ বাবদ তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে ১২,৬০০ টাকা। অর্থাৎ ডিএ বাবদ প্রতি মাসে ৬০০ টাকা বেশি মিলবে।

১) ২০২৬ সালের জানুয়ারি থেকে প্রাপ্ত মহার্ঘ ভাতা: ১২,০০০ টাকা।

২) ২০২৬ সালের জুলাই থেকে প্রাপ্ত মহার্ঘ ভাতা: ১২,৬০০ টাকা।

৩) মহার্ঘ ভাতা বাড়ছে ৬০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *