একধাক্কায় ৭% DA বাড়ছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়

Spread the love

6th Pay Commission DA Hike: ষষ্ঠ বেতন কমিশনের আওতায় একধাক্কায় সাত শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হল। আজ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর পাশাপাশি ডিএ বাড়ছে ষষ্ঠ এবং পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদেরও। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে সাত শতাংশ। আর সেখানে ১৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। যা কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।

ষষ্ঠ বেতন কমিশনের আওতায় DA বৃদ্ধি

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এতদিন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ২৬২ শতাংশ হারে ডিএ পেতেন। জুলাই থেকে তাঁদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে ২৬৯ শতাংশ। অর্থাৎ সাত শতাংশ বাড়ছে ডিএ।

পঞ্চম বেতন কমিশনের আওতায় DA বৃদ্ধি

আবার জুলাই থেকে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৯৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এতদিন তাঁরা ৪৮৩ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। ফলে একধাক্কায় ডিএ বাড়ল ১৪ শতাংশ।

DA বেড়েছে সপ্তম বেতন কমিশনের আওতায়

তাছাড়াও সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর বাড়ানো হয়েছে। তাঁদের মহার্ঘ ভাতা এবং ডিআর বেড়েছে তিন শতাংশ। জুলাইয়ের আগে তাঁরা ৬০ শতাংশ পর্যন্ত ডিএ পেয়েছেন। আর জুলাই থেকে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৬৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *