চান না ‘আউটসাইডার’ রাজবীর বিগ বস বাংলা জিতুক

Spread the love

বিগ বস বাংলা চলছে জোর কদমে। অর্ধেক সিজন পার হয়ে ফাইনালে পৌঁছনোর লড়াই চলছে জোর কদমে। বিগ বসের ঘর থেকে শেষ যিনি ভোট আউট হয়েছেন তিনি হলেন ভরত কল। স্বাভাবিকভাবেই ভরত কল ঘর থেকে বেরনোর পর তাঁকে বিগ বস বাংলার ঘর নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। যার মধ্যে অন্যতম হল, বিজেতা হিসেবে কাকে দেখতে চান? যার জবাবে ভরতের স্পষ্ট কথা, যারা প্রথম দিন থেকে বিগ বস বাংলা খেলছে, তাঁদের মধ্যে কাউকেই তিনি দেখতে চান বিজেতা হিসেবে।

শিলিগুড়ির ছেলে রাজবীর। যাকে চিনত না বাংলার কেউই সেভাবে। যদিও মুম্বইতে বেশ কিছু কাজ করেছেন। ছিলেন রোডিজে। এমনকী একতা কাপুরের শো ‘কসৌটি জিন্দেগি কি ২’-তেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ভরত মনে করেন, বিগ বস বাংলা-র বিজেতা হবেন না রাজবীর।

ভরতের কথায়, ‘রাজবীর টপ ৫-এ থাকবে। টপ ৩-এও থাকবে। অনেকে বলছে ও উইনার হবে। কিন্তু আমার মনে হয় অত সহজ হবে না। দুর্নিবার বা সোনা (সোনামণি)-র জেতার সম্ভাবনা আছে।’

এমনকী রাজবীরকে ‘আউটসাইডার’-ও বলেন ভরত কল। জানান, নিজের ইন্ডাস্ট্রি (টলিউড)-র কেউ জিতলেই তিনি বেশি খুশি হবেন। তবে রাজবীরকে ভরালেন প্রশংসায়। ভরত বললেন, ‘রাজবীর এল বলেই তো আমরা ঘুম থেকে উঠলাম। ভালো ছেলে। আমাকে নমিনেশন থেকে বাঁচিয়েছে, জীতুকে নমিনেশন থেকে বাঁচিয়েছে। দুর্নিবারকে ক্যাপ্টেন করেছে।’

বিগ বস বাংলা থেকে বেরিয়ে এসে ভরত জানান, ঘরের মধ্যে হওয়া ঝগড়া-অশান্তি আর কিছুই মনে রাখতে চান না। না কাওকে নিয়ে তাঁর মনে কোনো খেদ আছে। ভরত সবশেষে বিগ বসের বিজেতা প্রসঙ্গে জানালেন, ‘সবাইকে ফাইনালে পাঠিয়ে দাও। সৌরভকে না পাঠালেও হবে, রণিতাকে না পাঠালেও হবে। কিন্তু যে ৯ জন প্রথম দিন থেকে আছে তাঁদের সবাইকে পাঠিয়ে দাও। আসলে আমি মন থেকে চাই প্রথম দিন থেকে যারা আছে তাঁদের মধ্যে কেউ বিজেতা হোক।’ বর্তমানে বিগ বস বাংলার ঘরে যারা রয়েছেন তাঁরা হলেন জীতু, সোনামণি, রাজবীর, দুর্নিবার, তনুশ্রী, মনামী, নন্দিনী, সৌরভ, সৃজলা, রণিতা। এরমধ্যে ভোট আউট হওয়ার জন্য চলতি সপ্তাহে নমিনেশনে নাম রয়েছে- নন্দিনী, রাজবীর, সৃজলা ও নন্দিনীর। এখন দেখার কাকে বিগ বস বাংলার ঘর থেকে বেরোতে হয় ফাইনালের কাছাকাছি এসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *