এই নায়ক ‘উজি’ আরাত্রিকার প্রথম ক্রাশ

Spread the love

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেত্রী আরাত্রিকা মাইতি। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের ‘উজি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক ভালোবাসা কুড়িয়েছেন তিনি। পর্দায় তাঁর অভিনয় যেমন প্রশংসা কুড়ায়, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়েও ভক্তদের কৌতুহলের শেষ নেই। কিছুদিন আগে পর্যন্ত অভিনেতা আর্য দাশগুপ্তের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব নিয়ে চর্চা কম হয়নি। পরবর্তীতে ‘জোয়ার ভাঁটা’র সহ-অভিনেতা অভিষেক বীর শর্মার সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন দানা বাঁধে। তবে সব রটনাকে পাশ কাটিয়ে আরাত্রিকা সবসময়ই নিজেকে ‘সিঙ্গল’ দাবি করে এসেছেন।

সম্প্রতি সাহানা পরিচালিত একটি বিশেষ পডকাস্ট শো-তে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের ব্যক্তিগত প্রেম ভাবনা, জীবনের প্রথম ক্রাশ এবং কাজের স্বপ্ন নিয়ে খোলামেলা কথা বললেন এই টেলি-নায়িকা।

প্রেম বিবাহ ও সম্পর্কের সিদ্ধান্ত:

পডকাস্টে নিজের বিয়ের ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আরাত্রিকা স্পষ্ট জানান, তিনি প্রেম করেই জীবনসঙ্গী বেছে নেবেন এবং প্রেম বিবাহ (Love Marriage)-তেই তাঁর বিশ্বাস। বারবার সহ-অভিনেতাদের সঙ্গে নাম জড়ালেও আরাত্রিকা বরবারই জানিয়েছেন, বর্তমানে তিনি সম্পূর্ণ সিঙ্গেল এবং নিজের কাজের দিকেই তাঁর মূল ফোকাস।

জীবনের প্রথম ক্রাশ ও টলিপাড়ার প্রিয় তারকা:

পডকাস্টের সঞ্চালক সাহানার সঙ্গে আড্ডায় নিজের প্রথম ভালোবাসার কথা প্রকাশ করেন আরাত্রিকা। তিনি জানান, হিন্দি জনপ্রিয় অভিনেতা বরুণ সোবটি (Barun Sobti) ছিলেন তাঁর জীবনের প্রথম ‘ক্রাশ’। ‘ইস প্যায়ার কো ক্যায়া নাম দুঁ’ সিরিয়ালের সুবাদে একটা সময় দেশের একটা বড় অংশের কিশোরীদের ক্রাশ ছিলেন অর্ণব সিং রায়জাদা ওরফে এএসআর। যে ভূমিকায় দেখা গিয়েছিল বরুণকে। আরাত্রিকাও তাঁর ব্য়তিক্রম নন।

টলিউড ইন্ডাস্ট্রির বিষয়ে কথা বলতে গিয়ে আরাত্রিকা জানান, বর্তমান টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর অত্যন্ত পছন্দের একজন নায়িকা।

স্বপ্নের নায়ক শাহরুখ খান:

খেলনা বাড়ির মিতুল হোক কিংবা জোয়ার ভাঁটার উজ্জ্বলা (ওরফে উজি) সব চরিত্রেই সাবলীল আরাত্রিকা। ঝাড়গ্রামের মেয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের মাটি শক্ত করেছেন নিজের চেষ্টায়। নিজের অভিনয় জীবনের সবচেয়ে বড় স্বপ্নের কথা বলতে গিয়ে চোখ চকচক করে ওঠে আরাত্রিকার। তিনি জানান, বলিউড বাদশা শাহরুখ খান-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করা বা একই ছবিতে অভিনয় করাটাই তাঁর জীবনের অন্যতম বড় স্বপ্ন।

ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে পডকাস্টের এই অকপট আড্ডায় আরাত্রিকার এই সহজ-সরল ও স্পষ্টবাদী মন্তব্য তাঁর অনুরাগীদের মন কেড়েছে।

Leave a Reply