Imran Khan Case Latest Update। ইমরান খানকে চরম ভর্ৎসনা হাইকোর্টের

Spread the love

Imran Khan Latest Update: বম্বে হাইকোর্টে তুমুল ভর্ৎসনার মুখে পড়ে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা ইমরান খান। আর সেই ‘নিঃশর্ত ক্ষমা’ চাওয়ার জন্য মার্কিন নাগরিক এবং ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী অভিনেতাকে ভারতে থাকার অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্মরণ করিয়ে দিয়েছে, যদি বিদেশে গিয়ে কোনও ভারতীয় নাগরিক এরকম কোনও কাজ করতেন, তাহলে পরের বিমানেই তাঁকে ভারতে ‘ডিপোর্ট’ করে দেওয়া হত। কিন্তু ভারতের উদারতা এতটাই যে ইমরানকে সঙ্গে-সঙ্গে ‘ডিপোর্ট’ না করে প্রথমে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হয়।

‘ছোটোবেলার ক্রাশ ব্যাটম্যান হয়ে গিয়েছেন’

আসলে গত মাসে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-বিরোধী একটি আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে। কিছুক্ষণের জন্য আটক করে তাঁকে পুলিশের গাড়িতেও তোলা হয়েছিল। যে ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকে বলতে থাকেন, ‘ছোটোবেলার ক্রাশ ব্যাটম্যান হয়ে গিয়েছেন।’

সোশ্যাল মিডিয়ার প্রশংসার মধ্যেই বিজেপির তরফে ইমরানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ করা হয় যে বিদেশি নাগরিক হয়েও রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে অভিবাসনের নিয়ম ভঙ্গ করেছেন অভিনেতা। সেই অভিযোগ এবং পুলিশের এফআইআরের পরে ১৪ অক্টোবর ইমরানকে নোটিশ জারি করা হয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) তরফে। ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টে কী কী যুক্তি দেন ইমরান খান?

সেই নোটিশের বিরুদ্ধে ১৭ অক্টোবর বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। তিনি দাবি করেন, যে নোটিশ জারি করা হয়েছে, তা স্বেচ্ছাচারী, অসাংবিধানিক ও অসামঞ্জস্যপূর্ণ। তিনি ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেননি বা তাতে যোগও দেননি। বিক্ষোভস্থলের কাছে কিছুক্ষণ ছিলেন। পুলিশের নির্দেশের পরে সেখান থেকে চলেও গিয়েছিলেন বলে দাবি করেন ইমরান।

 

ভারতের মহানুভবতা এটাই… ইমরানকে বলল হাইকোর্ট

যদিও সেই যুক্তি প্রাথমিকভাবে ধোপে টেকেনি হাইকোর্টে। বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত সেতনার ডিভিশন বেঞ্চ কড়া ভাষায় মন্তব্য করে যে ‘একজন ভারতীয় নাগরিক যদি বিদেশে এরকম কাজ করতেন, তাহলে পরবর্তী বিমানেই তাঁকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হত।’ সেইসঙ্গে হাইকোর্ট জানায়, ভারতের মহানুভবতা এতটাই যে সরাসরি ডিপোর্ট না করে ওসিআই কার্ডধারী একজন মার্কিন নাগরিককে প্রথমে নোটিশ জারি করা হয়েছে, তাঁকে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে।

Leave a Reply