সোহিনী শোভনের ছেলের আসল নাম কি?

Spread the love

বৃহস্পতিবার রাতে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ (The Golden Daku)-র গ্র্যান্ড সাক্সেস পার্টিতে একসঙ্গেই হাত ধরে হাজির হয়েছিলেন টলিপাড়ার নতুন মা সোহিনী সরকার ও তাঁর সঙ্গীত শিল্পী স্বামী শোভন গঙ্গোপাধ্যায়। মাতৃত্বের পর এই প্রথম একসঙ্গে কোনো উদযাপনের মঞ্চে এসে ভক্তদের ভালোবাসায় ভেসে গেলেন সোহিনী। তবে উদযাপনের আলো কেড়ে নিল তাঁদের একরত্তি সন্তানকে ঘিরে তৈরি হওয়া কৌতূহল।

সাক্সেস পার্টিতে প্রবেশ করতেই ক্যামেরার নজর চলে যায় সোহিনী ও শোভনের দিকে। সদ্য মাতৃত্বের আনন্দ আর তৃপ্তি স্পষ্ট ফুটে উঠছিল সোহিনীর চোখেমুখে। স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের হাত ধরে খোশমেজাজে অনুষ্ঠানে যোগ দেন তিনি। দুজনেই কালো পার্টি ওয়ারে সেজে এসেছিলেন। সেখানে উপস্থিত সাংবাদিক মহল থেকে একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে তাঁদের জন্য।

অন্বয়’ নামের বিশেষ অর্থ কী?

বাংলা সাহিত্যের ছাত্র বা সুরপ্রেমীদের কাছে ‘অন্বয়’ শব্দটি অত্যন্ত পরিচিত ও অর্থবহ। ‘অন্বয়’ একটি সংস্কৃত শব্দ, যার মূল অর্থ হলো সমন্বয়, সম্পর্ক, সংযোগ বা ঐক্য।

ব্যাকরণের ভাষায় একের পর এক পদ বা শব্দের মধ্যে যে স্বাভাবিক ও সুন্দর যোগসূত্র বা মিল তৈরি হয়, তাকেই বলা হয় অন্বয়। অর্থাৎ যা জীবনের বিভিন্ন দিককে এক সুতোয় বাঁধে এবং যার মধ্যে সুসংগতি বিদ্যমান।

সোহিনী ও শোভন— দুই গুণী শিল্পীর জীবনে এই ছোট্ট ‘অন্বয়’ যেন সত্যি ভালোবাসা ও সম্পর্কের এক সুন্দর সংযোগসূত্র হিসেবে আগমন ঘটাল!

এদিন সোহিনী জানান, ছেলে রাত জাগাচ্ছে তবে রাত জাগার দায়িত্ব তাঁর। কারণ ছোটবেলা থেকেই নাকি ‘পেঁচা’র মতো রাত জাগার অভ্যেস রয়েছে নায়িকার। ভোরবেলা থেকে ছেলেকে সামলানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শোভন। দেড় মাসের ছেলের জন্য এখন শোভনের গান শোনার প্লে-লিস্টে শুধুমাত্র ‘কিডস রিল্যাক্সিং মিউজিক’। আর অন্তরা চৌধুরীর গান। ‘এক যে ছিল মাছি…’, গানটি ছেলেকে বারবার গেয়ে শোনান শোভন। সাংবাদিকদের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝেই সোহিনীর আর্জি, ‘একটু ভিতরে যাই, আধ ঘণ্টা সময় নিয়ে এসেছি, সে বাড়িতে আছে’। ছেলেকে ছেড়ে যে সোহিনীর মন টিকছে না এক মুহূর্ত, তা বেশ স্পষ্ট।

সোশাল মিডিয়ায় এর আগে নিজেদের সন্তানকে ‘বীরপুরুষ’ বলে উল্লেখ করেছেন দুজনেই। তবে বীরপুরুষের আসল নাম কী, তা জানালেন এতদিনে। গত ২০শে সেপ্টেম্বর মা হয়েছে সোহিনী। ছেলের বয়স দেড় মাস। শোভন ও সোহিনী মিষ্টি হেসে খোলসা করে জানান, ‘ওর নাম কিন্তু বীরপুরুষ নয়! আমরা আমাদের ছেলের খুব সুন্দর একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে— ‘অন্বয়’।’

সন্তানের এই সুন্দর ও ইউনিক নামটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় অনুরাগী মহলে তা নজর কেড়ে নেয়।

Leave a Reply