Donald Trump on Iran War। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান কি শেষের পথে?

Spread the love

 

Trump on Iran War:

ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান কি তবে শেষের পথে? অন্তত তেমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর কথায়, পরিস্থিতির পরিবর্তন হলে আমেরিকার সেনা যে কোনও পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে। তাঁর দাবি, সামরিক দিক থেকে ইরানের যুদ্ধ কার্যত শেষ হয়ে গিয়েছে। আপাতত নতুন করে বড় কোনও হামলার প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। বরং বর্তমান পরিস্থিতিই বজায় রাখতে চায় আমেরিকা। তবে সংঘাত পুরোপুরি মিটে গিয়েছে, এমন ঘোষণা করেননি ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ট্রাম্প (Trump on Iran War)। তার আগে কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পরেই ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। আপাতত আমেরিকা বর্তমান অবস্থাই বজায় রাখছে। তাঁর এই মন্তব্যকে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় মাপের সামরিক অভিযান না চালানোর ইঙ্গিত হিসাবেই দেখছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ।

গত জুলাই থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকার অভিযান মূলত নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমিত হামলার মধ্যে আটকে রয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই অবস্থান বজায় রাখার ইঙ্গিত মিলেছে (Trump on Iran War)। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, আপাতত সামরিক অভিযানের প্রয়োজনীয়তা খুব একটা নেই। কিন্তু পরিস্থিতি বদলালে আমেরিকা সম্পূর্ণ প্রস্তুত। অর্থাৎ, আপাতত বড় হামলার সম্ভাবনা কমলেও সামরিক বিকল্প খোলা রাখছে ওয়াশিংটন।

ইরানের পাল্টা বার্তা

তবে ট্রাম্পের এই বক্তব্যকে (Trump on Iran War) সহজে মেনে নিতে নারাজ তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই আমেরিকার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ওয়াশিংটন মরিয়া হয়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে দেখানোর চেষ্টা করছে। সমাজমাধ্যমে তিনি আমেরিকাকে ইরানের সাতটি শর্ত মেনে নেওয়ারও বার্তা দিয়েছেন।

কাতারের মধ্যস্থতায় আলোচনা

ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত থামানোর কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কাতার। দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে কাতার ও পাকিস্তান। গত সপ্তাহেই কাতারের মাধ্যমে আমেরিকার কাছে পরমাণু সংক্রান্ত একটি প্রস্তাব পাঠায় তেহরান। তবে আলোচনায় বসার আগে ওয়াশিংটনকে সাতটি শর্ত মানতে হবে বলে জানিয়েছে ইরান। সোমবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠককে তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Trump on Iran War | It's Effectively Over
Trump on Iran War | It’s Effectively Over

বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, তা অবশ্য প্রকাশ করেননি ট্রাম্প। তবে কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ সমাজমাধ্যমে জানান, বৈঠক যথেষ্ট ভাল হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং আমেরিকা-ইরান আলোচনাকে কী ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে কথা হয়েছে। একটি চুক্তির মাধ্যমে অঞ্চলে শান্তি ফেরানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। ট্রাম্পও দাবি করেছেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

 

Read More: World News
Follow Us on: YouTube

 

Leave a Reply