সুন্দরীর সঙ্গে পরকীয়া! স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন Nvidia সিইও

Spread the love
Nvidia CEO Affair:

স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কোনও অজুহাত নেই। কর্মীদের কাছে ইমেলে এমনই স্বীকারোক্তি করলেন বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা এনভিডিয়া-র সিইও জেনসেন হুয়াং (Jensen Huang)। এক চিনা ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ এবং ওই মহিলা চিনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, এই দুইয়ের জেরে তীব্র বিতর্কে জড়িয়েছেন এনভিডিয়া-র সহ-প্রতিষ্ঠাতা (Nvidia CEO Affair)। পরিস্থিতি সামাল দিতে সংস্থার বোর্ড ইতিমধ্যেই স্বাধীন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, নিজের স্ত্রী লরি হুয়াং এবং পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ৬৩ বছরের জেনসেন হুয়াং।

কে এই লরি হুয়াং?

২০২৪ সালে হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণকালে এক সাক্ষাৎকারে জেনসেন হুয়াং তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্কের (Nvidia CEO Affair) গল্প বলেছেন। তিনি বলেন, ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে (ওএসইউ) লরি হুয়াংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়, যেখানে বিদ্যুতের মৌলিক নীতিমালার একটি ক্লাসে তাদের ল্যাব পার্টনার হিসেবে জুটি করা হয়েছিল। সেই সময় জেনসেন হুয়াংয়ের বয়স ছিল ১৭ বছর এবং লরি মিলসের বয়স ছিল ১৯। জেনসেন হুয়াং (Jensen Huang) বলেন, ‘আমি স্কুলের সবচেয়ে কম বয়সি ছাত্র ছিলাম। ২৫০ জন ছাত্রছাত্রীর ক্লাসে মাত্র তিনজন ছাত্রী ছিল।’ তিনি আরও বলেন, নিজের কম বয়সি চেহারার সুযোগ নিয়ে তিনি তার সহপাঠীর কাছে যান, এই আশায় যে মেয়েটি তাকে সবার চেয়ে বেশি বুদ্ধিমান ভাববে।

Nvidia CEO Affair: Jensen Huang
Nvidia CEO Affair: Jensen Huang

 

কর্মীদের উদ্দেশে পাঠানো ইমেলে জেনসেন হুয়াং লিখেছেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি (Nvidia CEO Affair)। আমার কাজের জন্য তিনি এবং আমার সন্তানরা আঘাত পেয়েছেন। আমি যা করেছি, তার কোনও অজুহাত নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত।’ একই সঙ্গে সংস্থার কর্মী, পরিচালন পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের প্রতিও নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছেন তিনি। কম্পানির কর্মীদের উদ্দেশে এনভিডিয়ার সিইও লেখেন, ‘এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আমার দায়িত্ব হল আপনাদের সেবা করা এবং আপনাদের বিশ্বাসের যোগ্য হওয়া। আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। আমি এনভিডিয়ার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের আস্থা ফিরে পাওয়ার জন্য কাজ করে যাব।’

 

 

Read More: World News
Follow Us on: YouTube

 

Leave a Reply