Abhishek Banerjee Foreign Travel Case। তাড়াতাড়ি বিদেশে যেতে দেওয়ার আর্জি অভিষেকের! হাইকোর্টে খেলেন জোরদার ধাক্কা

Spread the love

Abhishek Banerjee Foreign Travel Case: চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় দ্রুত শুনানির আর্জিও জানান তৃণমূল কংগ্রেসের (মমতা শিবির) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। দ্রুত শুনানির যে আর্জি জানান অভিষেক, তা ফিরিয়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে তড়িঘড়ি বিদেশে যেতে পারবেন না ডায়মন্ড হারবারের সাংসদ।

বিদেশে যাওয়ার জন্য কেন আদালতে ছুটতে হল অভিষেককে?

আসলে বিদেশে যাওয়ার জন্য অভিষেককে যে হাইকোর্টে ছুটতে হয়েছে, সেটার নেপথ্যে আছে একটি মামলা। বিধানসভা ভোটের প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তুমুল ভর্ৎসিত হলেও আগামী ৩১ জুলাই পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেয় হাইকোর্ট।

আর সেই রক্ষাকবচের জন্য অভিষেককে একাধিক শর্ত মেনে চলতে হবেও জানান বিচারপতি ভট্টাচার্য। হাইকোর্ট স্পষ্টভাবে জানায়, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না অভিষেক। বিদেশে যেতে হলে নিতে হবে অনুমতি। আর সেই শর্তের জন্যই বিদেশে যাওয়ার জন্য হাইকোর্টে ছুটতে হয়েছে তৃণমূলের (মমতা শিবির) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *