৪ ঘণ্টারও বেশি সময় ধরে হাজিরার পর বের হন অভিষেক

Spread the love

Abhishek Banerjee News:

গুজরাটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে। আর সেই ঘটনা ঘিরে এদিন ভবানীপুর পুলিশ স্টেশনে তলব করা হয়। সেখানে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে হাজিরার পর বের হন অভিষেক। বেরিয়ে অভিষেক নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ান। এছাড়াও তাঁর জেরা নিয়েও মুখ খোলেন তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক (Abhishek Banerjee News) বলেন, ‘পাঁচ বছরে বিরোধী দলনেতা, যাঁকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁকে তো একবার পুলিশ ডাকেনি। তাঁকে হাই কোর্ট রক্ষাকবচ দিয়ে রেখেছে।’

উল্লেখ্য, সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে মন্তব্য করেন। ‘গুজরাতি গ্যাং’ মন্তব্য ঘিরে গুজরাতি সম্প্রদায়কে নিয়ে অভিষেকের এই মন্তব্যে আপত্তি তুলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস। তার জেরেই ভবানীপুর পুলিশ স্টেশনে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, অভিষেকের পোস্ট ঘিরে অভিযোগ ছিল, তাঁর মন্তব্য থেকে অশান্তি তৈরি হতে পারত। এই অভিযোগকে অনুমান বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক।

Abhishek Banerjee News

Abhishek Banerjee News

 

৪ ঘণ্টার বেশি সময় পর ভবানীপুর পুলিশ স্টেশন থেকে বের হয়ে অভিষেক বলেন, ‘আমি সব সময় তদন্তে সহযোগিতা করে এসেছি। পালিয়ে তো যাইনি। আমি দেশের আইনকে সম্মান করি। যত বার ডেকেছে হাজিরা দিয়েছি।’ একই সঙ্গে অভিষেক (Abhishek Banerjee News) বলেন, ‘আমার যতটা সামর্থ্য রয়েছে আমি সহযোগিতা করেছি। যা জানতে চেয়েছে উত্তর দিয়েছি।’ বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অভিষেক বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি বিজেপি বাংলা বিরোধী। বিজেপি নেতাদের মিছিল থেকে শ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে।’ উল্লেখ্য, এর আগে, শনিবার বেলা ১২টা ১৯ মিনিট নাগাদ তিনি থানায় পৌঁছোন। থানা থেকে বার হন বিকেল ৪টে ৩৪ মিনিট নাগাদ।

 

Read More: Politics | West Bengal
Follow Us on: YouTube

Leave a Reply