Arrest Warrant against Mahua Moitra। মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Spread the love

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তুলসী মালা সংক্রান্ত তাঁর এক আপত্তিজনক মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে বলে অভিযোগ ছিল। ঘূর্ণির বাসিন্দা, ছয় মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মহুয়ার কিছু মন্তব্যেও আপত্তি জানান তাঁরা। আর তার জেরেই চলা মামলায় তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর জেলা আদালত।

ঘূর্ণির বাসিন্দা ওই ৬ মহিলার অভিযোগ, মহুয়ার একের পর এক আপত্তিজনক মন্তব্য করে গিয়েছেন। সেই মামলাটি ওঠে কৃষ্ণনগর জেলা আদালতে। কয়েকবার শুনানির পর মহুয়াকে এ দিন বুধবার সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেয় নিম্ন আদালত। তবে মহুয়া মৈত্র সেখানে সশরীরে হাজিরা দেননি। তারপরই আদালত এই গ্রেফতারি পরোয়ানা। প্রসঙ্গত, আইনজীবী মারফত সাংসদ জানান, তিনি আসতে পারবেন না। খবর, অভিযোগ খতিয়ে দেখার পর্যায়ে আদালত থেকে মহুয়া মৈত্রকে একাধিকবার নোটিস ও সমন পাঠানো হয়। নোটিস পাওয়ার পরেও মহুয়া হাজির হননি বলে আদালতের আগের নির্দেশে উল্লেখ করা হয়েছিল। পরে ১২ আগস্ট হাজিরার দিন ধার্য করে আদালত। এরপরই আদালতে মহুয়া নির্ধারিত সময়ে হাজির হননি। ১৮ আগস্ট ফের একবার মহুয়া মৈত্রকে হাজিরার সুযোগ দেয় আদালত। জানা গিয়েছে, মহুয়ার পক্ষ থেকে আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সর্মথনের কথা বলা হয়। আদালত, স্পষ্ট জানায়, আগে সশরীরে হাজির হতে হবে, তারপর আবেদন বিবেচনা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ডিম ছোড়া ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। সেই সময় আদালত তাঁর উদ্দেশেই প্রশ্ন ছুড়ে দেয়। বলা হয়, ‘স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য গুলি পর্যন্ত খেয়েছেন। আর তিনি ডিমকে ভয় পাচ্ছেন?’ এরপর কিছুদিন আগে, কৃষ্ণনগরে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়েন মহুয়া, বলে অভিযোগ করেছিলেন তিনি। সেই ঘটনার পর এবার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *