Bangladesh Army Chief Latest Update। বাংলাদেশে তৈরি অস্ত্রে যুদ্ধ করবে বিদেশি সেনা

Spread the love

Bangladesh Army Chief Latest Update: বাংলাদেশে তৈরি অস্ত্রে লড়াই করবে অন্য দেশের সামরিক বাহিনী – সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এমনই স্বপ্নজাল বুনেছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হল। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, জেনারেল ওয়াকার বলেছেন যে শুধুমাত্র আমদানি করা অস্ত্র এবং গোলাবারুদের উপরে নির্ভর করা যাবে না। দেশেই উৎপাদন করতে হবে। আর সেজন্য বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে আরও মজবুত করার আহ্বান জানান জেনারেল ওয়াকার।

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পেও আমদানি জোয়ার আসুক, সওয়াল ওয়াকারের

সেই রেশ ধরে প্রতিরক্ষা ক্ষেত্রেও বাংলাদেশ যাতে আমদানির পথে হাঁটে, জেনারেল ওয়াকার সেই স্বপ্নজালও বুনেছেন। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের সেনাপ্রধান বলেন যে তাঁদের দেশে যে সমরাস্ত্র উৎপাদন করা হবে, তা নিয়ে নিজেদের চাহিদা মেটানোর বিদেশে পাঠানোর দিকে নজর দিতে হবে। সমরাস্ত্র আমদানি করা হলে বৈদেশিক মুদ্রা আয়ের নয়া পথ প্রশস্ত হবে বাংলাদেশের। সবমিলিয়ে বাংলাদেশের অর্থনীতি লাভবান হবেন বলে সওয়াল করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার।

মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশে চলছে হইচই

তারইমধ্যে বাংলাদেশে এখন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান নিয়ে আলোচনা চলছে। যে চুক্তি নিয়ে বাংলাদেশের বিরোধী দল জামায়েত প্রধান শফিকুর রহমান বলেন, ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়াটা বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব এবং অভ্যন্তরীণ বিষয়। দেশের এবং জনগণের প্রয়োজন ও স্বার্থ বিবেচনা করে বাংলাদেশ যদি কোনও সিদ্ধান্ত নেয়, তবে তাতে অন্য কারও বিচলিত বা উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।’

মক্কা প্রতিরক্ষা চুক্তি

চলতি মাসের গোড়ার দিকেই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সেই ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর’ করার পরে একটি যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে, স্বাক্ষরিত চুক্তির আওতায় ওই তিনটি দেশের মধ্যে যে কোনও একটিতে সশস্ত্র আক্রমণ করা হলেও সেটাকে সব দেশের উপরই আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *