Bangladesh Osman Hadi। হাদির খুনি কোথায়?এখনও ধোঁয়াশায় ইউনুস সরকার

Spread the love

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু নিয়ে তুঙ্গে শোরগোল বাংলাদেশ জুড়ে। কিছুদিন আগেই এই হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এদিকে, এখনও অধরা হাদির হত্যাকারী। একদিকে যখন হাদির হত্যাকারীকে এখনও পাকড়াও করতে পারেনি ইউনুস সরকার, তখনই আবার বাংলাদেশের মাটিতে গুলিবিদ্ধ হয়েছেন এক এনসিপি নেতা। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম হাতি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন।

বাংলাদেশে এদিন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তাঁর কাছে প্রশ্ন যায় হাদির হত্যা ঘিরে। প্রশ্ন ওঠে তিনি নিজে কি পদত্যাগ করছেন? উত্তরে জাহাঙ্গির বলেন,’ পদত্যাগ করলে এখানে বসতাম না।’ এদিকে, বাংলাদেশে হাদি হত্যার পর বহু মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। অন্যদিকে, শিয়রে বাংলাদেশে ভোট। তার আগে হাদির হত্যা ইউনুস সরকারকে চাপে ফেলেছে। ঘটনার এক সপ্তাহের বেশি কেটে যাওয়ার পরও খুনি কেন অধরা? কোথায় রয়েছে খুনি? এই সমস্ত প্রশ্ন উঠছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন,’ আসামি কোথায় আছে, জানলে ধরে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে।’ একইসঙ্গে জাহাঙ্গির আলম বলেন,’ আসামি বৈধভাবে বাইরে যায়নি। অবৈধভাবে গেছে কি না, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই।’

বাংলাদেশের ইউনুস সরকারের উপদেষ্টা জাহাঙ্গির আলম বলেন, মূল হোতা ফয়সালকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা করছে। তবে ফয়সলের সঙ্গে সম্পর্কিত অনেকেকে গ্রেফতার করা হয়েছে। জানানো হয়েছে, এরই মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে যৌথবাহিনী অর্থাৎ পুলিশ, র‍্যাব, বিজিবি গ্রেফতার। এর মধ্যে রয়েছে ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, মা ও বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। তদন্ত এগোচ্ছে বলেও বাংলাদেশের উপদেষ্টা জানান। তবে খুনি হিসাবে অভিযুক্ত ফয়সল কোথায়, তা এখনও তাঁদের কাছে স্পষ্ট নয়, বলে জানিয়েছে ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *