Tarique Rahman Target Sheikh Hasina:
বাংলাদেশে অশান্তির জন্য আওয়ামি লিগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে সুর চড়ালেন তারেক রহমান। সেইসঙ্গে নাম না করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতকেও নিশানা করেছেন বলে দাবি করা হয়েছে। কারণ তিনি অভিযোগ করেছেন, ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি’ করতেই হাসিনার দল আওয়ামি লিগ বাংলাদেশে অশান্তি ছড়াচ্ছে এবং মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ‘সীমান্তের ওপারের দেশ’ হিসেবে তারেক কোনও নির্দিষ্ট নাম না নিলেও সংশ্লিষ্ট মহলের ধারণা, ঘুরিয়ে ভারতকেই নিশানা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যেই লালমনিরহাটের সভা থেকে তারেক দাবি করেছেন যে দেড় দশকেরও বেশি কুর্সিতে থাকার পরও মানুষের স্বার্থ দেখেননি হাসিনারা (Tarique Rahman Target Sheikh Hasina)। এখন পালিয়ে গিয়েছেন ‘সীমান্তের ওপারের’ দেশ। যে দেশ হচ্ছে, তাঁদের ‘প্রভু’। সেই প্রভুদেরই প্রসন্ন করার জন্য আওয়ামি লিগ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন তারেক।
আর তাঁর সেই মন্তব্যের পরে আপাতত ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, হাসিনা বাংলাদেশে ফেরার আগেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির জেরে তারেক যথেষ্ট চাপে পড়ে গিয়েছেন (Tarique Rahman Target Sheikh Hasina)। সেই অবস্থায় নিজের পিঠ বাঁচাতে এবং প্রশাসনের ব্যর্থতা ঢাকা দিতে ‘সীমান্তের ওপারের প্রভু’ তত্ত্ব ভাসিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাতে প্রশাসনিক ব্যর্থতার থেকে নজর ‘সীমান্তের ওপারের প্রভু’-র দিকে নজর ঘুরিয়ে দেওয়া যাবে বলে সম্ভবত মনে করছে তারেক সরকার।
Tarique Rahman Target Sheikh Hasina
এমনিতে আগামী মাসে বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা। পুরো বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দলনেত্রীর প্রত্যাবর্তনের গুঞ্জনে থিতিয়ে যাওয়া আওয়ামি লিগ আবারও সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে (Tarique Rahman Target Sheikh Hasina)। সেই আবহে বাংলাদেশের একাধিক জেলায় অশান্তি ছড়িয়েছে। জ্বলছে আগুন। একদা হাসিনার দলের ‘শক্ত ঘাঁটি’ হিসেবে পরিচিত গোপালগঞ্জ থেকেও অশান্তির খবর মিলেছে। সেখানে অভিযোগের আঙুল উঠেছে আওয়ামি লিগের দিকে।সেইসঙ্গে যুক্ত হয়েছে পোশাক শ্রমিকদের বিক্ষোভও। গত অগস্ট থেকে সেই আন্দোলন চলছে। যত সময় গড়িয়েছে, তত তীব্র হয়েছে সেই আন্দোলন। যদিও শাসক দল বিএনপির দাবি, সেই আন্দোলনের পিছনেও আওয়ামি লিগের উস্কানি আছে।