Bengal Missing People in Nepal Update। সন্ধান মিলল নেপালে নিখোঁজ বাংলার ২ পর্যটকের! কারা কারা?

Spread the love

Bengal Missing People in Nepal Update: নেপালের বিপর্যয়ে নিখোঁজ পশ্চিমবঙ্গের দুই পর্যটকের সঙ্গে খোঁজ পাওয়া গিয়েছে। এমনই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়ালি নেপালে নিখোঁজ হওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারপর তিনি জানান, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের ৩৯ জন নিখোঁজ আছে বলে খবর পাওয়া গিয়েছিল। বসিরহাটের পোদ্দার পরিবারের দু’জন সদস্যের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তাঁদের বিমানে করে ফিরিয়ে আনার তোড়জোড় চলছে। তবে বাকি ৩৭ জনের কোনও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই ৩৭ জনের মধ্যে আছেন, কলকাতার চলো যাই ভ্রমণ সংস্থার সঙ্গে ঘুরতে যাওয়া ৩২ জনই।

চিন থেকে স্থলপথে নেপালে ফিরেছেন কয়েকজন

তারইমধ্যে শুক্রবার রাতের দিকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে শুক্রবার চিন থেকে সুরক্ষিতভাবে নেপালে এসেছেন ১৪৯ জন ভারতীয় নাগরিক। সেই ঘোষণার কয়েক ঘণ্টা আগে সাংবাদিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নেপাল-তিব্বত সীমান্ত বরাবর ভয়াবহ হড়পা বানের পরে প্রায় ৪০০ জন ভারতীয় চিনের দিকে আটকে পড়েন। তাঁদের ৯৬ জন (পরে সেই সংখ্যাটা বেড়েছে) সড়কপথে নেপালে ফিরে এসেছেন। পরে অবশ্য সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পেয়েছে।

তামিলনাড়ুর ২১ জন ফিরেছেন ভারতে

আবার শুক্রবারই ২১ জন ভারতীয় নয়াদিল্লিতে ফিরে এসেছেন। বুধবার ভয়াবহ হড়পা বানের পরে বৃহস্পতিবার তাঁরা বিপর্যস্ত এলাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছান। তারপর আজ আসেন নয়াদিল্লিতে। সেখানে তাঁদের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ওই ২১ জনই তামিলনাড়ুর বাসিন্দা। নয়াদিল্লিতে এসে তাঁরা নেপালের সেনাকে ধন্যবাদ দিয়েছেন বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।

চিন থেকে স্থলপথে নেপালে ফিরেছেন কয়েক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *