Saif Ali Khan Gets Death Threat!
এই মুহূর্তে যেন বলিউডে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী আন্ডারওয়ার্ল্ডের ভয়ে জর্জরিত। যেভাবে প্রকাশ্য দিবালোকে বলিউড অভিনেতা টাইগার আক্রান্ত হয়েছেন অথবা অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাতে চিন্তায় পুলিশ প্রশাসন থেকে তারকাদের বাড়ির সদস্যাও। এবার এই তালিকায় নাম যোগ হল সইফ আলি খানের (Saif Ali Khan Gets Death Threat)।
জানা গিয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সইফ আলি খানকে। ২০২৪ সালে বাবা সিদ্দিকীর খুনের ঘটনায় অভিযুক্ত এবং পলাতক জিশান আখতার এই ঘটনার পেছনে রয়েছে বলে আন্দাজ করা হচ্ছে। যদিও হুমকির পেছনে আখতার আছেন নাকি তার নাম ব্যবহার করে অন্য কেউ এই কাজ করছে তা খতিয়ে দেখছে পুলিশ (Saif Ali Khan Gets Death Threat)। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই মাসের গোড়ার দিকে আয়ুষ্মান খুরানা এবং তুষার কাপুর একই রকম খুনের হুমকি পেয়েছিলেন। দুটি ঘটনায় বৈভব মিশ্র নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। কিন্তু ওই ব্যক্তির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনও যোগাযোগ ছিল না বলে জানা গিয়েছে। এবারেও তেমন ভাবেই আন্ডারওয়ার্ল্ডের নাম করে হুমকি দেওয়া হয়েছে কিনা সেটাই জানার চেষ্টা করা হচ্ছে।
তবে এই বিষয় নিয়ে সইফ আলি খান অথবা তার পরিবারের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ২০২৫ সালের গোড়ার দিকে নিজের বাড়িতেই আক্রান্ত হয়েছিলেন সইফ আলি খান। এখনো পর্যন্ত সেই ঘটনা সকলের চোখে ভাসে। তার মধ্যেই এমন হুমকি পেয়ে খুব স্বাভাবিকভাবেই চিন্তায় গোটা পাতৌদি পরিবার।

জিশান কে?
২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় এন সি পি নেতাকে খুন করা হয়, যার নেপথ্যে ছিল তিন ব্যক্তি। ওই তিনজনের মধ্যেই এক অভিযুক্ত হলেও জিশান, যে বর্তমানে পলাতক। এবার এই জিশানের নাম উঠে এলো সইফ আলি খানের হুমকি বার্তায়। পরপর এমন হুমকি বার্তায় চিন্তায় গোটা বলিউড।
Read More: Entertainment
Follow Us on: YouTube